বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • সোনার বাজারে অস্থিরতা

    সোনার বাজারে অস্থিরতা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বাজারে সোনার দাম আবারও বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে এক ভরি সোনা বিক্রি হচ্ছে প্রায় আড়াই লাখ টাকায়। একই সঙ্গে কম মানের বা সনাতন পদ্ধতির সোনার দামও দেড় লাখ টাকার ওপরে অবস্থান করছে। অপরদিকে ভালো মানের রুপার ভরি বিক্রি হচ্ছে সাড়ে ৫ হাজার টাকার বেশি দামে।

    বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা থেকে নতুন এই দাম নির্ধারণ করেছে। সংগঠনটি জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দরেই দেশের বাজারে সোনা ও রুপা বিক্রি হবে।

    নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকায়। ২১ ক্যারেটের সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা। ১৮ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২১৩ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

    অন্যদিকে রুপার বাজারেও দেখা গেছে মূল্যবৃদ্ধি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫৫৮ টাকায়।

    বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামা এবং স্থানীয় চাহিদা-সরবরাহ পরিস্থিতির কারণে স্বর্ণ ও রুপার দামে এ ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ