বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রাথমিক অনুমোদন দিয়েছে। আগামী জুলাই মাস থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

    মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

    যেসব প্রতিষ্ঠান বন্ধ বা অবসায়নের আওতায় আসছে সেগুলো হলো—এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ ৯৩ শতাংশ থেকে প্রায় শতভাগে পৌঁছে গেছে। দীর্ঘ সময় ধরে ঋণের অর্থ পুনরুদ্ধারে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানগুলো আমানতকারীদের অর্থ ফেরত দিতেও সক্ষম হয়নি।

    এ অবস্থায় আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক রেজুলেশন আইনের আওতায় প্রতিষ্ঠানগুলোর অবসায়ন বা বন্ধের কার্যক্রম পরিচালিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ