শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দীর্ঘ প্রতীক্ষার পর টিনটিন সিরিজের নতুন পর্ব

    দীর্ঘ প্রতীক্ষার পর টিনটিন সিরিজের নতুন পর্ব
    ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব টিনটিন ২’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসছে, বক্স অফিস হিট অ্যানিমেশন সিনেমা ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব টিনটিন’-এর সিক্যুয়েল। দীর্ঘ ১৫ বছর পর সিনেমাটির সিক্যুয়েল তৈরি করার কথা জানিয়েছেন নির্মাতা পিটার জ্যাকসন।

    এবারের কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক পাম দ’অর লাভ করার পর এমন ঘোষণা দেন পিটার। সিক্যুয়েলের নাম হবে ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব টিনটিন ২’।

    এ সিনেমা নির্মাণের মধ্যদিয়ে প্রায় একদশক পর পরিচালনায় ফিরছেন পিটার জ্যাকসন। এরইমধ্যে স্ত্রী ফ্রান ওয়ালশের সঙ্গে সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন তিনি।
     
    সিক্যুয়েল নির্মাণ প্রসঙ্গে নির্মাতা জানান, স্টিভেন স্পিলবার্গের সঙ্গে তার একটি প্রযোজনা ও নির্মাণবিষয়ক চুক্তি রয়েছে। ওই চুক্তি অনুযায়ী, প্রথম সিনেমাটি পরিচালনা করেন স্পিলবার্গ আর প্রযোজনা করেন জ্যাকসন।
     
    সে চুক্তি অনুযায়ী, দ্বিতীয় সিনেমা নির্মাণে রয়েছে অদলবদল! এক্ষেত্রে জ্যাকসনকে পরিচালনায় দেখা যাবে এবং প্রযোজনার ভূমিকা পালন করবেন স্পিলবার্গ। সিক্যুয়েলটির মুক্তির তারিখ এখনো নির্ধারিত হয়নি।

    দীর্ঘ সময় পর পরিচালনায় ফেরার অনুভূতি জানিয়ে পিটার বলেন,

    আমি আবারও ‘টিনটিন’ জগতে ফিরছি। সত্যিই মুহূর্তটা খুব উপভোগ করছি।

    ২০১১ সালে মুক্তি পায় ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব টিনটিন’। দর্শকপ্রিয়তায় বক্স অফিসে দারুণ সাফল্য পায়। বিশ্বব্যাপী ৩৭৪ মিলিয়ন ডলার আয় করে সিনেমাটি। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন