বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • প্রেম নাকি রহস্য—কোন পথে অপূর্ব-নীহারের ‘মায়াপাখি’?

    প্রেম নাকি রহস্য—কোন পথে অপূর্ব-নীহারের ‘মায়াপাখি’?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহার এক দিগন্তজোড়া ফসলের মাঠে একটি রোম্যান্টিক পোস্টার সম্প্রতি প্রকাশিত হয়েছিল। সেখানে দেখা যায়, অপূর্বর স্পর্শে নীহার যেন বাতাসে কর্পূরের মতো ভেসে যাচ্ছেন। সেই চেনা রোম্যান্টিক আবহ ভেঙে গত রোববার রাতে হঠাৎই সামনে আসে একদম ভিন্ন ধাঁচের দ্বিতীয় পোস্টার; যেখানে দেখা যায়, অসংখ্য গণমাধ্যমকর্মীর ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে হাত দিয়ে বাধা দিচ্ছেন গম্ভীর ও মারমুখী লুকে থাকা অপূর্ব।

    পোস্টারগুলো মূলত ‘মায়াপাখি’ নামের একটি নাটকের। আগামী ঈদুল আজহা উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে জাকারিয়া সৌখিন নির্মাণ করেছেন নাটকটি। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। 

    নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু। তবে দুই ধরনের দুটি বৈচিত্র্যময় পোস্টার প্রকাশের পর মুক্তির আগেই নাটকটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্য করছেন, এটি শুধু সাধারণ রোম্যান্টিক গল্প নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রহস্য বা ইমোশনাল থ্রিলার।

    সম্রপতি নির্মাতা জাকারিয়া সৌখিন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এবারের গল্প দর্শকের ধারণারও বাইরের কিছু। নাটক দেখে দর্শক প্রতিটি বাঁকে ধাক্কা খাবেন এবং শিহরিত হবেন। আর গল্পের শেষে কোনো দর্শকই ঠিক থাকতে পারবেন না; সবার মন লুটপাট হয়ে যাবে। 

    অপূর্ব-নীহা ছাড়াও নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, সুমন আনোয়ার, শেরতাজ জাহান জেবিন, মিলি বাশার, আহসানুল হক মিনু ও সমাপ্তি মাশুকসহ আরও অনেকে। আগামী ঈদুল আজহায় সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘মায়াপাখি’।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন