বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • আব্দুল্লাহপুরে কারিনা কায়সারের দাফন সম্পন্ন

    আব্দুল্লাহপুরে কারিনা কায়সারের দাফন সম্পন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দাফন সম্পন্ন হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় তার নানা বাড়িতে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

    এর আগে মরদেহ দেশে আসার পরে ঢাকায় সব আনুষ্ঠানিকতা ও কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন শেষে কারিনার মরদেহ সোমবার সকাল ৭টার দিকে অ্যাম্বুল্যান্সে করে ঢাকা থেকে গজারিয়ায় নিয়ে আসা হয়। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে কারিনার পরিবার ও এলাকার প্রতিবেশীদের মাঝে।

    পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস 'এ' ও 'ই' এর কারণে তার লিভার কার্যত অচল হয়ে গিয়েছলো। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছিলেন চিকিৎসকরা। কিন্তু হঠাৎ তার রক্তচাপ কমে গেলে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে নিভে যায় তার জীবন প্রদীপ।

    কারিনার ভাই সাদ্দাফ হামিদ জানান, এই বাড়িটা আম্মু ও কারিনা আপুর অনেক পছন্দের একটা জায়গা। আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আম্মু স্থির হলে আমরা তা বাস্তবায়ন করবো আমার বোনের কবরের পাশে।

    কারিনার স্মৃতিচারণ করতে গিয়ে স্বজন জুবায়ের জাহাঙ্গীর জানান, কারিনা ছোট বেলা থেকেই অনেক চঞ্চল, মিশুক ও বিনয়ী ছিলেন। এলাকায় আসলে সবার সঙ্গে মিলেমিশে চলতো। তাকে হারাবার শোক সহজে মেনে নেয়ার মত নয়।

    এদিকে, দাফন কার্যক্রম শুরু হওয়ার আগে মা লোপা কায়সার স্থানীয় গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেন যেন তার মেয়ের দাফন ছবি না নেয়া হয়, মোবাইল জমা রেখে ভিতর যেতে বলেন। এছাড়াও মেয়ের কবরের পাশে মসজিদ নির্মাণ করা হবে বলে পরিবারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেন তিনি।

    প্রয়াত কারিনা কায়সার দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে মৃত্যুর আগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১১ মে) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) তিনি মারা যান।

    প্রসঙ্গত, সদ্য প্রয়াত কারিনা কায়সার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া সরকার বাড়ির মৃত ডা. আবুল খায়ের বাচ্চু ও ডা. জোহরা খানম পারুলের নাতনি।

    এদিকে ডিজিটাল মাধ্যমের পরিচিত মুখ ও প্রতিভাবান এ অভিনেত্রীর অকাল মৃত্যুতে সারাদেশের সংস্কৃতি ও ক্রীড়াঙ্গণসহ কারিনার নানা বাড়ি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন