বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ‘রাগ করলা’ সংলাপ ঘিরে সমালোচনায় নিলয়

    ‘রাগ করলা’ সংলাপ ঘিরে সমালোচনায় নিলয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ‘কথাটা ঠিক না বেঠিক, রাগ করলা’ সংলাপটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বিষয়টি ঘিরে সাধারণ মানুষের অতিরিক্ত উৎসাহ ও ট্রেন্ড ফলো করার প্রবণতার সমালোচনা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।

    মঙ্গলবার (১৯ মে) নিজের ফেসবুক পোস্টে সমাজের দ্বিমুখী আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পোস্টে নিলয় আলমগীর লেখেন, ‘রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শো-রুম উদ্বোধন করাও। অ্যাওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট করে অ্যাওয়ার্ড দাও। তারপর স্ট্যাটাস দাও রুচির দুর্ভিক্ষ।’

    তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক নেটিজেনও তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন।

    এদিকে জানা গেছে, সম্প্রতি আলোচিত ওই ভাইরাল ব্যক্তিটি কোনো কবিরাজ নন। তার প্রকৃত নাম ঈমান আলী। প্রায় ২০–২৫ বছর আগে তিনি সপরিবারে লালমনিরহাট জেলা থেকে গাজীপুরে এসে বসবাস শুরু করেন এবং বর্তমানে সেখানেই স্থায়ীভাবে থাকছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন