বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • সূচক বাড়লেও লেনদেন কমছে শেয়ারবাজারে

    সূচক বাড়লেও লেনদেন কমছে শেয়ারবাজারে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সপ্তাহের প্রথম দুই কার্যদিবসের পতনের পর তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার (১৯ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে সবকটি মূল্যসূচক ঊর্ধ্বমুখী হলেও আগের দিনের তুলনায় লেনদেন কমেছে।

    বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনের শুরু থেকেই ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার প্রবণতা দেখা যায়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এতে বাজারে সূচকের ইতিবাচক প্রবণতা তৈরি হয়।

    দিন শেষে ডিএসইতে ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১৩৮টির দাম কমেছে এবং ৭৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

    এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭০ পয়েন্টে অবস্থান করছে।

    তবে সূচক বাড়লেও বাজারে লেনদেন কমেছে। মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৭২৬ কোটি ৮ লাখ টাকার তুলনায় ৫০ কোটি ৩৫ লাখ টাকা কম।

    অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মিশ্র প্রবণতা দেখা গেছে। এ বাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলেও সূচক বেড়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট বেড়েছে। তবে লেনদেন সামান্য বেড়ে ১৯ কোটি ৮২ লাখ টাকায় দাঁড়িয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ