বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • কুরবানি না দেওয়ার সিদ্ধান্তে মুখ খুললেন পরীমণি

    কুরবানি না দেওয়ার সিদ্ধান্তে মুখ খুললেন পরীমণি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) দীর্ঘদিন ধরে অসচ্ছল সহশিল্পীদের মুখে হাসি ফোটাতে কুরবানির আয়োজন করে আসছিলেন। তবে গত কয়েক বছর ধরে সেই উদ্যোগ আর দেখা যাচ্ছে না। এবারও এফডিসিতে কুরবানি দিচ্ছেন না তিনি। তবুও তিনি চান—তার অনুপস্থিতিতেও এফডিসির সহশিল্পীদের ঈদ আনন্দমুখর হয়ে উঠুক।

    সম্প্রতি একটি অনুষ্ঠানে এ ব্যাপারে কথা বলেছেন পরীমণি। এ সময় তিনি বলেন, আমি চাই এফডিসিতেও কুরবানিটা হোক। ২০১৬ সাল থেকে সবসময় এফডিসির সঙ্গে কুরবানি করেছি। কিন্তু এ নিয়ে হয়তো চার বছর হলো এফিডিসিতে কুরবানি দিচ্ছি না। এর পেছনে নানা কারণও আছে, সেগুলো এখন পরিষ্কার।

    এ অভিনেত্রী বলেন, আমি চাই আমার সহশিল্পীরা, যাদের অনেকেই দরিদ্র হিসেবে পরিচিত, তারাও যেন উৎসবমুখরভাবে ঈদ উদযাপন করতে পারেন। আমি থাকি আর না থাকি, যেন তাদের আনন্দটা থাকে।

    দীর্ঘদিন পর নিজ গ্রামে গিয়ে কুরবানি দেবেন পরীমণি। এ সিদ্ধান্তের পেছনে প্রয়াত নানার ইচ্ছার কথা জানান। বলেন, আমার নানু ভাই সবসময় চাইতেন, আমি বাড়িতে পরিবারের সবার সঙ্গে ঈদ করি। নিজের হাতে কুরবানির মাংস সবার মধ্যে বিলিয়ে দেই। প্রায় আট-নয় বছর শুধু এফডিসির কারণে বাড়িতে যাওয়া হয়নি আমার।

    তবে পরে মনে হয়েছে, এখন এফডিসির দায়িত্ব অন্য কেউ সামলাচ্ছে বলেই দায়িত্বটা হ্যান্ডওভার করতে পেরেছি। তারপর থেকেই গ্রামের বাড়িতে যাওয়া শুরু করি আমি।

    সবশেষ এ অভিনেত্রী বলেন, জানি না কতটুকু করতে পারছি আমি, কিন্তু চেষ্টা করছি ঈদকে উৎসবমুখর করার জন্য। ঈদ আনন্দ আর খুশির বার্তা নিয়ে আসে। আমি চাই সবার মুখে যেন হাসি থাকে, অন্তরে আনন্দ থাকে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন