শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মার্কিন হামলার জবাবে কঠোর হুঁশিয়ারি ইরানের

    মার্কিন হামলার জবাবে কঠোর হুঁশিয়ারি ইরানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র যদি ফের হামলা শুরু করে— তাহলে ‘আরও অনেক নতুন চমক’ দেখাতে বাধ্য হবে তেহরান। গতকাল মঙ্গলবার সামাজিক যেগাাযোগমাধ্যম এক্সে এ সতর্কবার্তা দিয়েছেন।

    এক্সপোস্টে আরাগচি বলেছেন, “ইরানে যুদ্ধ শুরু করার ২ মাসেরও বেশি সময় পার মার্কিন কংগ্রেস স্বীকার করেছে যে এই যুদ্ধে তারা কয়েক ডজন যুদ্ধবিমান হারিয়েছে, সেগুলোর সম্মিলিত দাম শত শত কোটি ডলার। প্রথম যে মার্কিন বিমানটি বিধ্বস্ত হয়েছিল, সেটি ছিল একটি এফ-৩৫ যুদ্ধবিমান; আমাদের শক্তিশালী সামরিক বাহিনী সেটি ভূপাতিত করেছিল।”

    “এই যুদ্ধ থেকে যে শিক্ষা এবং জ্ঞান আমরা নিয়েছি, তাতে এটুকু বলতে পারি যে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা করে, সেক্ষেত্রে নতুন আরও অনেক চমক তাদের সামনে হাজির করবে ইরান।”

    উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দীর্ঘ প্রায় দু’যুগ ধরে টানাপোড়েন চলার পর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা প্রায় ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতিতে যায় ওয়াশিংটন ও তেহরান, যা এখনও চলছে।

    তবে এই যুদ্ধবিরতির মধ্যেই একাধিকার ‘ফের ইরানে হামলা’ শুরু করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সর্বশেষ হুমকি দিয়েছেন গতকাল মঙ্গলবার। এ দিন হোয়াইট হাউসে ‘ইরানে ফের অভিযান শুরু হতে পারে কি না’—সাংবাদিকরা এমন প্রশ্ন করলে জবাবে ট্রাম্প বলেন, “আমি আশা করি যে আমাদের আর যুদ্ধ করতে হবে না, কিন্তু আমরা তাদের আরেকটি বড় আঘাত করতে পারি। আমি এখনও নিশ্চিত নই।”

    ট্রাম্পের এই হুমিকর কিছুক্ষণ পর এক্সে এই সতর্কবার্তা পোস্ট করেন আরাগচি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন