বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ঈদে মুক্তির মিছিলে যুক্ত হলো ‘মাসুদ রানা’

    ঈদে মুক্তির মিছিলে যুক্ত হলো ‘মাসুদ রানা’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর রূপালী পর্দায় আসছে সেবা প্রকাশনীর জনপ্রিয় স্পাই চরিত্র ‘মাসুদ রানা’। সম্প্রতি ছবিটির প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে শুরু হয়েছে এর আনুষ্ঠানিক প্রচারণা। জানা গেছে, আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

    প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছেন, সব জটিলতা কাটিয়ে ঈদুল আজহায় মাল্টিপ্লেক্সসহ দেশের বড় প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি দেওয়া হবে ‘মাসুদ রানা’।

    কাজী আনোয়ার হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমার ফার্স্ট লুক পোস্টার তৈরি করা হয়েছে সেবা প্রকাশনীর ক্লাসিক বইয়ের প্রচ্ছদের আদলে। পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে ছবিটি।

    জাজ মাল্টিমিডিয়া এক বার্তায় জানায়, “বইয়ের পাতা থেকে এবার সেলুলয়েডের পর্দায় ‘মাসুদ রানা’। বাঙালি পাঠকের হৃদয়ের সেই চিরচেনা রোমাঞ্চ এবার ফিরছে নতুনভাবে।”

    এর আগে ২০২০ সালে জাজ মাল্টিমিডিয়া ‘মাসুদ রানা’ চরিত্রকে কেন্দ্র করে বড় পরিসরে দুটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেয়। এর মধ্যে হলিউড ঘরানার নির্মাতা আসিফ আকবর পরিচালিত আন্তর্জাতিক সংস্করণের ‘এমআর-৯: ডু অর ডাই’ গত বছর মুক্তি পেলেও অন্য প্রকল্পটি দীর্ঘদিন আটকে ছিল।

    ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার মূল শুটিং প্রায় পাঁচ বছর আগে শেষ হয়। তবে কিছু গান ও বিশেষ দৃশ্যের শুটিং বাকি থাকায় মুক্তি পিছিয়ে যায়। সম্প্রতি সেই কাজ শেষ হওয়ায় আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা আসে।

    সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তরুণ অভিনেতা রাসেল রানা। ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে এবং ‘অবনিতা’ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন