শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কান রেড কার্পেটে নীল গাউনে ঐশ্বরিয়া

    কান রেড কার্পেটে নীল গাউনে ঐশ্বরিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কান চলচ্চিত্র উৎসবের চলতি বছরের রেড কার্পেটে ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখা যাবে কি না—এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। উৎসবের শুরু থেকেই বলিপাড়া থেকে বিশ্বজুড়ে এই আলোচনা ছড়িয়ে পড়ে। অনেকেই আশঙ্কা করছেন, কান উৎসব আর ঐশ্বরিয়া যেন একে অপরের পরিপূরক, তাই তার অনুপস্থিতি উৎসবের জৌলুস কিছুটা কমিয়ে দিতে পারে।

    তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে মুম্বাই বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশ্যে উড়াল দেন এই বিশ্বসুন্দরী। অবশেষে প্রকাশ্যে এলো কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ঐশ্বরিয়া রাই বচ্চনের হাঁটার সেই বহু প্রতীক্ষিত মুহূর্তের ছবি। প্রতি বছরের মতো এবারও নিজেকে সম্পূর্ণ ভিন্ন ও অনন্য রূপে মেলে ধরলেন তিনি। 

    একটি গাঢ় নীল রঙের জমকালো গাউনে একেবারে মৎস্যকন্যার সাজে ক্যামেরাবন্দি হলেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ঐশ্বরিয়ার রেড কার্পেটের সেসব ছবি। 

    ছবিতে দেখা যাচ্ছে, নীল গাউনের সঙ্গে মিলিয়ে গলায় কেবল একটি সাধারণ নেকলেস এবং হাতে একটি আংটি পরেছেন তিনি। ছিমছাম অথচ রাজকীয় এই সাজে স্বভাবসুলভ ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়ে তিনি আরও একবার প্রমাণ করলেন বয়স কেবলই একটা সংখ্যা, আজও তিনি অনন্য বিশ্বসুন্দরী।

    রেড কার্পেটের ছবি ছাড়াও নেটদুনিয়ায় সাড়া ফেলেছে ঐশ্বরিয়ার একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, মূল উৎসবে যাওয়ার আগে সিঁড়ি দিয়ে নেমে আসছেন অভিনেত্রী। তার সেই রাজকীয় হাঁটা দেখে নেটিজেনদের মনে হচ্ছে, কোনো অপরূপা সুন্দরী যেন স্বর্গ থেকে নেমে আসছেন।

    এবারের উৎসবে ল'রিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজের বহুদিনের পুরোনো ও ঘনিষ্ঠ বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা করেন ঐশ্বরিয়া। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাসিমুখে পোজ দিয়ে ক্যামেরাবন্দি হন। বরাবরের মতো এবারও কান চলচ্চিত্র উৎসবে মায়ের ছায়াসঙ্গী হয়ে সাথে গেছে মেয়ে আরাধ্যা বচ্চন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন