বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • জায়েদ খানের অভিনয়ে যুক্ত হলেন জোহরান মামদানি

    জায়েদ খানের অভিনয়ে যুক্ত হলেন জোহরান মামদানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এবার নতুন এক খবর দিয়ে চমকে দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী চিত্রনায়ক জায়েদ খান। তার অভিনীত শর্টফিল্ম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’-এর দ্বিতীয় পর্বে দেখা যাবে নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানিকে।

    প্রবাসী জীবনের নানা গল্প ও সংগ্রাম নিয়ে নির্মিত এই শর্টফিল্ম পরিচালনা করেছেন জন কবির এবং সাদ আল আমীন। এর প্রথম পর্ব গত মার্চে প্রকাশের পর দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছিল। এবার দ্বিতীয় পর্ব মুক্তি পাচ্ছে আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায়।

    যুক্তরাষ্ট্র থেকে কাজের অভিজ্ঞতা নিয়ে জায়েদ খান বলেন, নিউইয়র্কের মেয়রের সঙ্গে একই পর্দায় কাজ করার অভিজ্ঞতা গর্বের। এটি শুধু কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের লাল-সবুজের পতাকার জন্যও সম্মানের বিষয় মনে করি।

    জায়েদ খান জানান , এই প্রজেক্টে মেয়র জোহরান মামদানিকে যুক্ত করার পেছনে বড় ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘ঠিকানা’র রুহিন হোসেন ও আনুভা শাহীন হোসেন। তাদের উদ্যোগেই মেয়রের অফিসে যোগাযোগ করা হয়। পরে মেয়রের পক্ষ থেকে শুটিংয়ের সময় দেয়া হলে নির্ধারিত সূচি অনুযায়ী কাজটি সম্পন্ন হয়।

    জায়েদ আরও জানান, বিশ্বজুড়ে পরিচিত একজন প্রভাবশালী মেয়র হওয়া সত্ত্বেও শুটিংয়ের সময় মামদানি ছিলেন ভীষণ আন্তরিক। পরিচালকের নির্দেশনা মেনে বারবার দৃশ্যের অভিনয় করার চেষ্টা করেছেন তিনি। পুরো কাজের অভিজ্ঞতা থেকেই বোঝা গেছে, এই প্রজেক্টটি তিনি উপভোগ করেছেন।

    প্রবাসীদের জীবনসংগ্রাম, স্বপ্ন আর বাস্তবতার গল্প নিয়ে নির্মিত ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’-এর নতুন পর্ব এখন থেকেই কৌতূহল তৈরি করেছে দর্শকদের মধ্যে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন