শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • স্মার্ট বর্ডার প্রকল্পে আধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছে ভারত

    স্মার্ট বর্ডার প্রকল্পে আধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছে ভারত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করতে ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প শুরু করেছে ভারত। এই প্রকল্পের আওতায় দুই দেশের সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে ড্রোন, রাডার, স্মার্ট ক্যামেরাসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

    গতকাল রাজধানী নয়াদিল্লিতে বিএসএফের সদর দপ্তরে আয়োজিত বার্ষিক রুস্তমজী স্মারক বক্তৃতায় এ ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘোষণায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আমি বিএসএফকে এই মর্মে নিশ্চয়তা দিচ্ছি শিগগিরই আমরা বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে স্মার্ট বর্ডার প্রকল্প চালু করতে যাচ্ছি। ২০২৫ সালে বিএসএফের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সময় আমরা এ পরিকল্পনা নিয়েছিলাম। উন্নত ও বহুমুখী প্রযুক্তির সহায়তায় এ দু’দেশের সীমান্তে অনুপ্রবেশ শূন্যের কোঠায় নামিয়ে আনাই এ প্রকল্পের উদ্দেশ্য।”

    “স্মার্ট বর্ডার প্রকল্পের আওতায় ড্রোন, রাডার, স্মার্ট ক্যামেরাসহ বিভিন্ন আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে বিএসএফকে। সরকারের লক্ষ্য শুধু সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোই নয়, বরং প্রত্যেক অনুপ্রবেশকারীকে এই দেশ থেকে বিদায় করা।”

    বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সীমান্ত আছে ভারতের। বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলসীমান্তের দৈর্ঘ্য ৪ হাজার ৪২৭ কিলোমিটার এবং এবং পাকিস্তানের সঙ্গে স্থল সীমান্তের দৈর্ঘ্য ৩ হাজার ৩২৩ কিলোমিটার। এ দুই দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে আছে বিএসএফ। আর নেপাল-ভুটান-তিব্বত সীমান্ত রক্ষার দায়িত্বে আছে পৃথক আধা সামরিক বাহিনী সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)।

    ভারতীয় পুলিশ কর্মকর্তা কে. এফ. রুস্তমজী ১৯৬৫ সালে বিএসএফ গঠন করেছিলেন। বর্তমানে এটি বিশ্বের সর্ববৃহৎ সীমান্তরক্ষী বাহিনী, যেটির কর্মকর্তা ও সদস্যসংখ্যা ২ লাখ ৭০ হাজার। রুস্তমজীর সম্মানে প্রতি বছর ২২ মে রুস্তমজী স্মারক বক্তৃতার আয়োজন করে বিএসএফ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন