বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ‘সময়টা সহজ নয়’—নতুন অভিজ্ঞতা শেয়ার পরিণীতির

    ‘সময়টা সহজ নয়’—নতুন অভিজ্ঞতা শেয়ার পরিণীতির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৫ সালের অক্টোবর মাসে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দেন। এরপর বিরতিতে থাকার পর ধীরে ধীরে আবারও কাজে ফিরছেন তিনি। অন্যদিকে রাঘব চাড্ডা সম্প্রতি রাজনৈতিকভাবে নতুন দলে যুক্ত হয়েছেন। সব মিলিয়ে অভিনেত্রীর জীবন মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকে। তবে এবার একদম ভিন্ন একটি বিষয় দিয়ে সবার নজর কাড়লেন এই অভিনেত্রী।

    সন্তানকে জন্ম দেওয়ার পরবর্তী সময়ের যে বিষন্নতা গ্রাস করে একজন মাকে, তেমনটা ঘটেছিল পরিণীতির সঙ্গেও। তবে সেই সময় পারিবারিক সমর্থন কতটা জরুরী, সন্তানকে সামলে কাজের ভারসাম্যতা রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ এই সবকিছু নিয়েই এবার মুখ খুললেন পরিণীতি।

    পরিনীতি সম্প্রতি মা হওয়ার পরবর্তী সময়ের কথা বলতে গিয়ে বলেন, ‘সন্তান জন্ম নেওয়ার পর সেই সময়টা আরও কঠিন হয়ে দাঁড়ায় একজন মায়ের ক্ষেত্রে। সন্তান জন্ম দেওয়ার পরেও মায়েদের যথাযথ চিকিৎসা এবং মানসিক সমর্থনের প্রয়োজন হয়। দুর্ভাগ্যবশত সন্তান জন্ম দেওয়ার পর মায়েদের যে ডিপ্রেশন হয় সেটাকে অনেকেই অন্যভাবে দেখে। অনেকেই ভাবে হয়তো সন্তান জন্ম দেওয়ার পর একজন মা বিষন্ন হয়ে পড়ছে কিন্তু ব্যাপারটা একেবারেই অন্যরকম।’

    অভিনেত্রী বলেন, ‘এত দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে যাওয়া, যন্ত্রণাদায়ক প্রসব, ধীরে ধীরে সময় দেওয়া এবং সবথেকে বড় কথা হরমোনের ভারসম্যহীনতা একজন মায়ের ক্ষেত্রে সামলে ওঠা ভীষণ কঠিন হয়ে যায়। সেই সময় শিশুকে যত্ন করতে গিয়ে মা নিজের যত্ন করতে ভুলে যায়। এছাড়াও এমন অনেক কিছুর মধ্যে দিয়ে একজন মাকে যেতে হয় যা ডিপ্রেশন তৈরি করে।’

    পরিনীতি আরও বলেন, ‘আমরা যদি একজন মাকে সমর্থন করতে পারি তাহলে সেই মা অনেক কিছু করতে পারেন। কিন্তু প্রসব পরবর্তী কয়েক মাস যদি একজন মা সমর্থন না পান তাহলে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। একজন মা যদি মানসিকভাবে ভেঙে পড়েন তাহলে সেই সংসারটাও ভেঙ্গে যায় তাই সব সময় নতুন মায়েদের সাহায্য করুন।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন