বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • বলিউডের বাইরে ক্যামিও চরিত্রে সালমান খান

    বলিউডের বাইরে ক্যামিও চরিত্রে সালমান খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুপারস্টার সালমান খানকে বলিউডের গণ্ডি পেরিয়ে এবার এক ভিনদেশি সিনেমায় দেখা গেল। আরবভিত্তিক অ্যাকশন থ্রিলার ‘সেভেন ডগস’-এ একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে এই নায়ককে। সম্প্রতি মিশরে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।

    নতুন এই চলচ্চিত্রে সালমানের অ্যাকশন অবতারের ঝলক এবং ছবির পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে নায়কের ভক্তদের মাঝে এটি এখন আলোচনায়।

    সিনেমাটির প্রিমিয়ারের বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রিমিয়ার অনুষ্ঠানে মূল চরিত্রদের পাশাপাশি অনুষ্ঠানস্থল জুড়ে থাকা সালমান খানের একটি বিশাল পোস্টার সবার নজর কাড়ে। 

    সেখানে উপস্থিত অনেক অতিথিকেই অভিনেতার পোস্টারের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যায়। কাজের ব্যস্ততার কারণে সালমান নিজে প্রিমিয়ারে উপস্থিত থাকতে না পারলেও অনুষ্ঠান জুড়ে তার জনপ্রিয়তার আবহ ছিল স্পষ্ট। 

    বিশেষ করে সিনেমাটির একটি দৃশ্যে প্রধান অভিনেতা করিম আব্দেল আজিজ ও আহমেদ ইজের সঙ্গে সালমানের ইংরেজি সংলাপের ক্লিপিং ভাইরাল হওয়ার পর অনুরাগীদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।

    ‘সেভেন ডগস’ সিনেমাটিতে সালমান খান ছাড়াও আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক ও ভারতীয় তারকা অভিনয় করেছেন। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত এবং বিশ্বখ্যাত অভিনেত্রী মনিকা বেলুচ্চি।

    ভিনদেশি থ্রিলার সিনেমায় সালমান খান, ভক্তদের উচ্ছ্বাস


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন