বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • ভালোবাসার খোঁজে দুঃসাহসিক অভিযানে মিম, আসছে ‘লাইফলাইন’

    ভালোবাসার খোঁজে দুঃসাহসিক অভিযানে মিম, আসছে ‘লাইফলাইন’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভালোবাসার জন্য একজন মানুষ কতটা পথ পাড়ি দিতে পারে, কতটা ঝুঁকি নিতে পারে—এমন প্রশ্নের উত্তর খুঁজবে নতুন ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। আগামী ২১ জুন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে কাজী আসাদ পরিচালিত এই চলচ্চিত্র।

    গল্পের কেন্দ্রীয় চরিত্র অনন্যার ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। একজন প্রিয় মানুষকে খুঁজে পাওয়ার আশায় তিনি শুরু করেন এক দুর্গম ও অনিশ্চিত যাত্রা, যার নানা বাঁক ও আবেগঘন মুহূর্ত নিয়েই এগিয়েছে ছবির কাহিনি।

    ‘আধুনিক বাংলা হোটেল’ নির্মাণের মাধ্যমে প্রশংসিত কাজী আসাদ জানান, সামাজিক বাস্তবতা ও মানবিক আবেগের মিশেলে নির্মিত হয়েছে ‘লাইফলাইন’। তার ভাষায়, এটি শুধু একটি ড্রামা নয়, বরং সচেতনতামূলক বার্তাও বহন করে।

    বুধবার প্রকাশিত ট্রেলারে দেখা যায়, মিমের চরিত্রটি কাউকে খুঁজতে বের হয়েছে। এই অভিযানে তার সঙ্গী হয়েছেন রিজওয়ান পারভেজ। দুর্গম পথ পেরিয়ে বাইকে করে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পাশাপাশি তাদের মধ্যে নানা মতবিরোধ ও আবেগঘন মুহূর্তও ফুটে উঠেছে।

    রিজওয়ান পারভেজ বলেন, ‘লাইফলাইন’ মূলত দায়িত্ববোধ, অনুভূতি ও ভালোবাসার গল্প। ভালোবাসার এক ভিন্ন রূপ এখানে তুলে ধরা হয়েছে, যা দর্শকদের নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে।

    শুটিং অভিজ্ঞতা নিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, উঁচু-নিচু মাটির রাস্তা ও প্রচণ্ড গরমের মধ্যে কাজ করা ছিল বেশ চ্যালেঞ্জিং। তবে একটি দৃশ্য ভালোভাবে সম্পন্ন হওয়ার আনন্দ পুরো টিমকে নতুন উদ্যমে কাজ করার শক্তি দিয়েছে।

    ছবিটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, আ খ ম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত এবং ফাতেমাতুজ জোহরা ইভা।

    ‘লাইফলাইন’-এর গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আসাদুজ্জামান আবীর ও কাজী আসাদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন