বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • বিশ্বকাপের মঞ্চ কাঁপালেন শাকিরা, তবু পিছু ছাড়ছে না বিতর্ক

    বিশ্বকাপের মঞ্চ কাঁপালেন শাকিরা, তবু পিছু ছাড়ছে না বিতর্ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। নাইজেরিয়ার জনপ্রিয় শিল্পী বার্না বয়ের সঙ্গে বিশ্বকাপের অফিসিয়াল গান পরিবেশন করে তিনি মাতিয়ে তোলেন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়াম। তবে অনুষ্ঠান শেষে তাকে ঘিরে নতুন বিতর্কও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

    উদ্বোধনী অনুষ্ঠানে ‘দাই দাই’ শিরোনামের অফিসিয়াল অ্যান্থেম পরিবেশন করেন শাকিরা ও বার্না বয়। পারফরম্যান্সের পর ব্যাকস্টেজে ধারণ করা একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, অনুষ্ঠান শেষে মাঠ ছাড়ার নির্দেশনা পাওয়ার পরও শাকিরা তার ভাই আন্তোনিও মেবারাকের সঙ্গে আনন্দঘন মুহূর্তে নাচে মেতে ওঠেন।

    নিরাপত্তাকর্মীরা বারবার এগিয়ে যেতে বললেও ভাই-বোনের উচ্ছ্বাস থামেনি। বিষয়টি ভক্তদের কাছে বেশ উপভোগ্য মনে হয়েছে। অনেকে সামাজিক মাধ্যমে শাকিরার স্বতঃস্ফূর্ত আচরণের প্রশংসা করেছেন।

    তবে অন্যদিকে তার উপস্থিতি নিয়ে নতুন প্রশ্নও উঠেছে। কিছু দর্শকের দাবি, উদ্বোধনী অনুষ্ঠানে যিনি পারফর্ম করেছেন তিনি আসল শাকিরা নন, বরং একজন ‘বডি ডাবল’। অনুষ্ঠানে বড় কালো সানগ্লাস ও ভিন্নধর্মী পোশাক পরায় এমন জল্পনা তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে।

    এ বিতর্ক আরও বাড়িয়েছে সম্প্রচার-সংক্রান্ত একটি বিষয়। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সব চ্যানেলে সরাসরি প্রচারিত না হওয়ায় সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচারকারীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

    সব মিলিয়ে বিশ্বকাপের উদ্বোধনী আসরে শাকিরার পারফরম্যান্স যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি তাকে ঘিরে রহস্য ও বিতর্কও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন