বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা

    আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টানা চার দফা দাম কমানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকায় পৌঁছেছে।

    শনিবার (১৩ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে বাজুস। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

    বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

    নতুন মূল্য তালিকা অনুযায়ী—

    ২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা
    ২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা
    ১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা
    সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা

    এর আগে গত ১১ জুন বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা।

    শুধু স্বর্ণ নয়, রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী—

    ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা
    ২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা
    ১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা
    সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা

    চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৭৪ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৮ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। অন্যদিকে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৪৫ বার, যার মধ্যে ২৩ বার বেড়েছে এবং ২২ বার কমেছে।

    বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও স্থানীয় বাজারে কাঁচামালের দামের প্রভাবেই মূল্যবান ধাতুর দাম বাড়ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ