বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • বাংলাদেশ সময় আজ বিশ্বকাপের বড় লড়াই

    ব্রাজিল বনাম মরক্কো, কঠিন পরীক্ষায় সেলেসাওরা

    ব্রাজিল বনাম মরক্কো, কঠিন পরীক্ষায় সেলেসাওরা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বিশ্বকাপ মানেই ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে বাড়তি উন্মাদনা। টুর্নামেন্ট শুরু হয়ে গেলেও বাংলাদেশের দর্শকদের নজর মূলত দুই দলের প্রথম ম্যাচের দিকেই থাকে। সেই ধারাবাহিকতায় আজ মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

    শনিবার দিবাগত রাত ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ ‘সি’-এর ম্যাচে আফ্রিকার শক্তিশালী দল মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।

    কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের হতাশা কাটিয়ে নতুন লক্ষ্য নিয়ে বিশ্বকাপে নামছে সেলেসাওরা। অন্যদিকে ২০২২ বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছানো মরক্কো আবারও বড় চমক দেখানোর আশায় টুর্নামেন্ট শুরু করছে।

    ফুটবল ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল এখন পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ জিতেছে এবং প্রতিটি আসরেই অংশ নেওয়ার রেকর্ড তাদের। তবে ২০০২ সালের পর আর শিরোপা জিততে না পারায় দীর্ঘদিন ধরেই ট্রফির খরা কাটানোর অপেক্ষায় আছে তারা।

    বর্তমান কোচ কার্লো আনচেলত্তির অধীনে নতুন করে দল গুছিয়ে নিয়েছে ব্রাজিল। বাছাইপর্বে মিশ্র পারফরম্যান্স থাকলেও সাম্প্রতিক সময়ে তারা ধারাবাহিক জয়ের ধারায় ফিরেছে, যা দলকে আত্মবিশ্বাস জোগাচ্ছে।

    অন্যদিকে মরক্কো এখন বিশ্বের অন্যতম ফর্মে থাকা দলগুলোর একটি। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়া দলটি গত কয়েক বছরে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়েও শীর্ষ দলের কাছাকাছি অবস্থানে রয়েছে।

    দুই দলের শেষ মুখোমুখি সাক্ষাতে জয়ের স্বাদ পেয়েছিল মরক্কো, যা আজকের ম্যাচকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে। ফলে গ্রুপ পর্বে শুভ সূচনা করতে দুই দলই মাঠে নামবে জয়ের লক্ষ্য নিয়ে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন