বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • ওয়েব সিরিজে গোয়েন্দা হিসেবে পরমব্রতর প্রত্যাবর্তন

    ওয়েব সিরিজে গোয়েন্দা হিসেবে পরমব্রতর প্রত্যাবর্তন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গোয়েন্দা চরিত্রের সঙ্গে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সম্পর্ক বহুদিনের। কখনও তিনি পর্দায় গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেছেন, আবার কখনও সেই ধরনের গল্পের পরিচালনাও করেছেন। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখেই নতুন এক গোয়েন্দা চরিত্রে ফিরছেন এই জনপ্রিয় অভিনেতা।

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ব্যোমকেশ বক্সী ও ফেলুদার পর এবার নতুন এক গোয়েন্দা চরিত্রে দেখা যাবে পরমব্রতকে। তবে বড় পর্দায় নয়, এই চরিত্রটি আসছে ওয়েব সিরিজে।

    পরমব্রতকে এবার দেখা যাবে গোয়েন্দা ‘আদিত্যনাথ মজুমদার’-এর চরিত্রে। সিরিজটির পরিচালনা করছেন অরিত্র সেন। এটি মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘রোড শো প্রোডাকশন’।

    তবে এখন পর্যন্ত প্রযোজনা সংস্থা, অভিনেতা বা ওটিটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

    উল্লেখ্য, পরমব্রত শুধু অভিনয়েই নয়, পরিচালনাতেও সমানভাবে সক্রিয়। এর আগে তিনি ‘সাবাশ ফেলুদা’ সিরিজের পরিচালনা করেছেন। পাশাপাশি ‘গ্যাংটকে গন্ডগোল’ এবং ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ অবলম্বনে তৈরি সিরিজেও তার কাজ প্রশংসিত হয়েছে।

    নতুন এই গোয়েন্দা সিরিজ ঘিরে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন