বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • মামদানির মন্তব্যে টেইলর–ট্রাভিস বিয়ের গুঞ্জনে নতুন উত্তাপ

    মামদানির মন্তব্যে টেইলর–ট্রাভিস বিয়ের গুঞ্জনে নতুন উত্তাপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বসংগীতের তারকা টেইলর সুইফট এবং এনএফএল খেলোয়াড় ট্রাভিস কেলসির সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ দীর্ঘদিনের। বাগ্‌দানের পর থেকেই তাদের সম্ভাব্য বিয়ে কবে হবে—এ নিয়ে নানা জল্পনা চলছে। সম্প্রতি সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

    ফিফা বিশ্বকাপ ২০২৬–কে ঘিরে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় নিউইয়র্কের আসন্ন বড় আয়োজনগুলোর প্রসঙ্গ টানেন মামদানি। সেখানেই তিনি হঠাৎ টেইলর সুইফটের সম্ভাব্য বিয়ের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, নিউইয়র্কে ৪ জুলাইয়ের উদ্‌যাপন, এনবিএ মৌসুমের গুরুত্বপূর্ণ ম্যাচ এবং একই সময়ে টেইলর সুইফটের বিয়ের আয়োজন—সব মিলিয়ে শহরটি ব্যস্ত সময় পার করবে।

    তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। কারণ, টেইলর সুইফট বা ট্রাভিস কেলসি—কেউই এখন পর্যন্ত তাদের বিয়ের তারিখ বা আয়োজন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ফলে অনেকেই ধারণা করছেন, মেয়রের মন্তব্যটি হয়তো অনিচ্ছাকৃতভাবে এমন একটি তথ্য সামনে এনেছে, যা এখনো নিশ্চিত নয়।

    পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামদানি বিষয়টি নিয়ে হাস্যরস করেন। তিনি জানান, তিনি ওই বিয়েতে আমন্ত্রিত নন এবং সেখানে যাওয়ার পরিকল্পনাও নেই। তবে নবদম্পতির জন্য শুভকামনা জানান তিনি। পাশাপাশি মজার ছলে টেইলর সুইফটের গান ‘Only the Young’-এর প্রসঙ্গ টেনে বলেন, তিনি বাড়িতে বসেই গানটি শুনবেন।

    এদিকে যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হচ্ছে, আগামী ৩ জুলাইয়ের সপ্তাহান্তে বিয়ের সম্ভাব্য সময় নির্ধারণ করা হতে পারে। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠান আয়োজনের কথাও আলোচনায় রয়েছে, যদিও এসব তথ্য এখনো নিশ্চিত নয়।

    প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য অতিথিদের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষায় এনডিএ (নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট) স্বাক্ষরের শর্ত রাখা হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। অতিথি তালিকায় সংগীত ও চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন তারকার নামও শোনা যাচ্ছে।

    ২০২৩ সালে সম্পর্ক প্রকাশ্যে আনার পর থেকে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি আন্তর্জাতিক বিনোদন জগতের অন্যতম আলোচিত জুটি হিসেবে পরিচিত। ২০২৫ সালের আগস্টে কেলসির বাগ্‌দানের পর তাদের সম্পর্ক নতুন ধাপে প্রবেশ করে বলে জানা যায়।

    বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নিয়মিত একসঙ্গে দেখা যাচ্ছে এই তারকা যুগলকে। সম্প্রতি তারা নিউইয়র্কে একটি ব্রডওয়ে শো দেখতে যান এবং বিভিন্ন সময় একসঙ্গে ব্যক্তিগত মুহূর্তেও ধরা পড়েন।

    সব মিলিয়ে মামদানির একটি মন্তব্যেই আবারও সরগরম হয়ে উঠেছে টেইলর–ট্রাভিস জুটির বিয়ে ঘিরে আলোচনা। এখন নজর জুলাইয়ের সম্ভাব্য তারিখ ঘিরে আসল ঘোষণা আসে কি না, সেদিকেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন