বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ নাঈম-নাদিয়া

    মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ নাঈম-নাদিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিক এবং দলের বড় জয়ের মুহূর্ত সরাসরি মাঠে বসে উপভোগ করেছেন অভিনয়শিল্পী দম্পতি ফারুক সোবহান নাঈম ও নাদিয়া আহমেদ। যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে উপস্থিত থেকে তারা প্রিয় দলের জয় উদযাপন করেন।

    ম্যাচ শেষে বুধবার (১৭ জুন) নাদিয়া আহমেদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্টেডিয়ামে তোলা কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেন। সেখানে আর্জেন্টিনার সমর্থনে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় এই তারকা দম্পতিকে।

    প্রকাশিত ছবিতে নাদিয়াকে আর্জেন্টিনা দলের জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়। অন্যদিকে নাঈম আকাশি রঙের টি-শার্ট পরে দলের প্রতি সমর্থন জানান। ম্যাচ চলাকালে দুজনই গ্যালারি থেকে প্রাণবন্তভাবে দলকে উৎসাহ দিয়েছেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকে মাঠে বসে মেসির খেলা দেখার অভিজ্ঞতাকে স্মরণীয় বলে মন্তব্য করেন। কেউ কেউ এই মুহূর্তকে ‘ইতিহাসের সাক্ষী হওয়া’ বলেও অভিহিত করেন।

    তবে সামাজিক যোগাযোগমাধ্যমের স্বাভাবিক প্রবণতার মতো কিছু ভিন্নমতও দেখা গেছে। কয়েকজন ব্যবহারকারী প্রতিপক্ষ দলের শক্তিমত্তা নিয়ে মন্তব্য করেছেন, আবার কেউ আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস নিয়েও রসিকতা করেছেন।

    উল্লেখ্য, নাদিয়া আহমেদ ও ফারুক সোবহান নাঈম ২০১৬ সালের ১৫ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘদিন ধরে তারা শোবিজ অঙ্গনের পরিচিত ও আলোচিত দম্পতি হিসেবে পরিচিত। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখান থেকেই বিভিন্ন অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন