বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত শোবিজ তারকারা, সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া

    ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত শোবিজ তারকারা, সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রথম ম্যাচে হতাশাজনক পরাজয়ের পর হাইতির বিপক্ষে ৩-০ গোলে দাপুটে জয় তুলে নিয়েছে ব্রাজিল। বিশ্বকাপের এই জয়ে আবারও উদযাপনের রঙে ভেসেছে ফুটবল বিশ্ব। আর সেই আনন্দে যুক্ত হয়েছেন বাংলাদেশি শোবিজ তারকারাও।

    ঢাকাই শোবিজের অনেক তারকাই ব্রাজিলের ভক্ত। সকালে ম্যাচ দেখার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

    জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ দীর্ঘদিন ধরেই ব্রাজিলের সমর্থক। ম্যাচের আগে তিনি ভিডিও বার্তায় দলের জন্য শুভকামনা জানান। জয়ের পর ব্রাজিলের পতাকা ও খেলোয়াড়দের নাম আঁকা একটি ছবি শেয়ার করেন তিনি। জানা গেছে, ছবিটি তার বোনের পুত্র রঙ পেন্সিলে এঁকেছে।

    অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি প্রথম ম্যাচে হতাশ হলেও আজকের জয়ে আবারও ব্রাজিলের প্রতি সমর্থন জানান। তিনি সামাজিক মাধ্যমে প্রিয় দলকে শুভেচ্ছা জানান।

    অভিনেতা পার্থ শেখ ব্রাজিলের জার্সি পরে সেলফি পোস্ট করে লিখেছেন, ‘ফ্রেশ স্টার্ট’। তার প্রতিক্রিয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে সাড়া পড়ে।

    উপস্থাপক নীল হুরেরজাহান ব্রাজিলের জয়ে আনন্দ প্রকাশ করে লেখেন, ‘সাম্বা ফিরে এসেছে’। তিনি হাইতির লড়াকু পারফরম্যান্সেরও প্রশংসা করেন।

    অন্যদিকে উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ ব্রাজিলের জার্সি পরে ছবি পোস্ট করলেও জানান, এবার বিশ্বকাপ জয়ের দৌড়ে স্পেন বা পর্তুগাল এগিয়ে থাকতে পারে।

    গায়িকা বিউটি ভিডিও বার্তায় ব্রাজিলকে শুভেচ্ছা জানান। তার ছেলে ব্রাজিলের বড় সমর্থক হওয়ায় মা-ছেলের উচ্ছ্বাস আরও বিশেষ হয়ে ওঠে।

    শোবিজ অঙ্গনের অনেক তারকা ব্রাজিলের সমর্থক হলেও, প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েকজন এখনো এই ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া দেননি।

    ব্রাজিলের এই জয় শুধু মাঠেই নয়, বাংলাদেশের বিনোদন অঙ্গনেও তৈরি করেছে উচ্ছ্বাসের ঢেউ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন