শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চীনের সামরিক তৎপরতার মধ্যেই পাঁচ দিনের যুদ্ধ মহড়ায় তাইওয়ান

    চীনের সামরিক তৎপরতার মধ্যেই পাঁচ দিনের যুদ্ধ মহড়ায় তাইওয়ান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনের সামরিক চাপ ও যুদ্ধবিমানের নিয়মিত অনুপ্রবেশের মধ্যেই বড় ধরনের সামরিক প্রস্তুতি নিচ্ছে তাইওয়ান। আগামী সোমবার থেকে পাঁচ দিনব্যাপী ‘ইমিডিয়েট কমব্যাট রেডিনেস এক্সারসাইজ’ নামের এই মহড়া শুরু করবে দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা বাহিনী।

    তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আধুনিক যুদ্ধ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। মহড়াটি চলবে শুক্রবার পর্যন্ত।

    চীন তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে এবং দ্বীপটির চারপাশে নিয়মিতভাবে সামরিক বিমান ও নৌযান পাঠাচ্ছে। অন্যদিকে তাইওয়ান বলছে, তাদের ভবিষ্যৎ রাজনৈতিক সিদ্ধান্ত দেশটির জনগণই নির্ধারণ করবে।

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই মহড়ার মাধ্যমে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটকে বাস্তব যুদ্ধ পরিস্থিতির সঙ্গে আরও পরিচিত করা হবে। এতে দ্রুত মোতায়েন, যৌথ অভিযান পরিচালনা, সরবরাহ ব্যবস্থা এবং কমান্ড কাঠামো আরও শক্তিশালী হবে।

    এর একদিন আগেই চীনের ২১টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমার কাছাকাছি মহড়া চালায়। এর মধ্যে জে-১৬ ফাইটার, কেজে-৫০০ আগাম সতর্কতা বিমান এবং ওয়াই-২০ জ্বালানি সরবরাহকারী বিমানও ছিল, যাদের মধ্যে ১৯টি তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম আকাশসীমার দিকে প্রবেশ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনুশীলন করে।

    তাইওয়ান জানিয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। আগামী আগস্টে তাদের বার্ষিক বৃহৎ সামরিক মহড়া ‘হান কুয়াং’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


    সূত্র: রয়টার্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন