বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • সোশ্যাল মিডিয়ায় বক্তব্য বিকৃতি: আইনি ব্যবস্থা নেবেন জাহিদ হাসান

    সোশ্যাল মিডিয়ায় বক্তব্য বিকৃতি: আইনি ব্যবস্থা নেবেন জাহিদ হাসান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সম্প্রতি তার বক্তব্য বিকৃত করে ভিন্ন ঘটনার ভিডিওর সঙ্গে যুক্ত করে বিভিন্ন ফেসবুক পেজে প্রকাশ করা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

    জাহিদ হাসান সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যক্তিজীবন, সংগ্রাম ও মানসিক অনুভূতি নিয়ে কথা বলেন। ওই সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায়, “আমি কষ্টে মরে যাচ্ছি, এরপরও মুখে হাসি রাখার চেষ্টা করি।” তবে তার এই বক্তব্যের মূল প্রেক্ষাপট উপেক্ষা করে কিছু ফেসবুক পেজ সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

    এছাড়া প্রয়াত অভিনেতা শামস সুমনের জানাজার একটি ভিডিওর সঙ্গে ওই সাক্ষাৎকারের বক্তব্য জুড়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর শিরোনামে কনটেন্ট প্রচার করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নজরে আসার পর ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা জাহিদ হাসান।

    তিনি বলেন, এসব ভুঁইফোড় ফেসবুক পেজের দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

    জাহিদ হাসান জানান, তার আইনজীবী ও ডিজিটাল টিম ইতোমধ্যে সংশ্লিষ্ট ফেসবুক পেজগুলোর তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। পরিকল্পিতভাবে কারা এসব বিভ্রান্তিকর কনটেন্ট ছড়াচ্ছে, তা শনাক্তের কাজ চলছে।

    তিনি আরও বলেন, সাইবার ক্রাইম ইউনিটের সঙ্গে কথা হয়েছে এবং সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে। শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    অভিনেতার মতে, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও বিভ্রান্তিকর কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান এখন সময়ের দাবি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন