বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • আবারও সংগীত জগতে ফুয়াদ-মিলা জুটি

    আবারও সংগীত জগতে ফুয়াদ-মিলা জুটি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিন পর আবারও একসঙ্গে গান করলেন জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির এবং পপশিল্পী মিলা ইসলাম। তাদের নতুন গান ‘কাণ্ডারি চল’ প্রকাশিত হচ্ছে আজ মঙ্গলবার।

    ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বকে ঘিরে তৈরি এই গানটি বিশেষভাবে ফুটবলপ্রেমীদের জন্য নির্মিত হয়েছে। একই দিনে গানটির মিউজিক ভিডিওও প্রকাশ করা হবে।

    নতুন গান প্রসঙ্গে মিলা বলেন, ফুয়াদের সঙ্গে করা গানগুলো তার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর স্মৃতির মধ্যে অন্যতম। ‘তুমি কি সাড়া দেবে’, ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’সহ আগের কাজগুলোর কথা এখনও শ্রোতারা মনে করিয়ে দেন বলেও জানান তিনি।

    মিলা আরও বলেন, দীর্ঘ সময় পর বনানীর একটি স্টুডিওতে কাজ করতে গিয়ে পুরোনো দিনের স্মৃতি ফিরে আসে। তার ভাষায়, ‘কাণ্ডারি চল শুধু একটি গান নয়, এটি আমাদের বন্ধুত্ব ও দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করার আনন্দের প্রতিফলন।’

    গানটির রেকর্ডিং শেষে ফুয়াদ আল মুক্তাদির যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। তবে ভবিষ্যতে আরও কিছু নতুন গান নিয়ে একসঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের।

    এছাড়া গান প্রকাশের পর দেশের বিভিন্ন কনসার্ট ও বিশেষ আয়োজনে একসঙ্গে পারফর্ম করার ইচ্ছার কথাও জানিয়েছেন মিলা। ফলে দীর্ঘদিন পর আবারও এই জনপ্রিয় জুটিকে মঞ্চে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন