বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ৬৯৪ কোটি টাকা মুনাফার পর ৪৭.৫% নগদ লভ্যাংশ ঘোষণা বেক্সিমকো ফার্মার

    ৬৯৪ কোটি টাকা মুনাফার পর ৪৭.৫% নগদ লভ্যাংশ ঘোষণা বেক্সিমকো ফার্মার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের অন্যতম বৃহৎ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ২০২৪-২৫ অর্থবছরে ৬৯৪ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। একই সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য ৪৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

    মঙ্গলবার অনুষ্ঠিত পর্ষদ সভায় কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। বিএসইসির সম্মতিতে অনুষ্ঠিত ওই সভায় বিভিন্ন প্রান্তিকের আর্থিক হিসাবের পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত আর্থিক ফলাফল প্রকাশ করা হয়।

    ঘোষিত লভ্যাংশ অনুযায়ী, শেয়ারপ্রতি ৪ টাকা ৭৫ পয়সা নগদ লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা। এ বাবদ মোট ২১২ কোটি টাকা বিতরণ করবে কোম্পানিটি। আদালতের অনুমোদনের পর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হলে লভ্যাংশ বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ আগস্ট।

    কোম্পানির শেয়ার মালিকানার ভিত্তিতে সবচেয়ে বেশি লভ্যাংশ পাবেন উদ্যোক্তা ও পরিচালকরা। তাদের হাতে থাকা ৩০ শতাংশের বেশি শেয়ারের বিপরীতে প্রায় ৬৪ কোটি টাকা লভ্যাংশ যাবে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীরা পাবেন প্রায় ৫৮ কোটি টাকা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশে যাবে ৫৪ কোটি টাকা। সাধারণ বিনিয়োগকারীরা লভ্যাংশ হিসেবে পাবেন প্রায় ৩৬ কোটি টাকা।

    বেক্সিমকো ফার্মার সঙ্গে সংশ্লিষ্ট আইনি জটিলতার কারণে দীর্ঘ সময় কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়নি। ফলে আর্থিক প্রতিবেদন প্রকাশেও বিলম্ব হয়। এ অবস্থায় লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) কোম্পানিটির শেয়ার লেনদেন চলতি বছরের শুরুতে স্থগিত করা হয়।

    পরবর্তীতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উদ্বেগ এবং নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদনের পর কোম্পানিটি আর্থিক প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নেয়। সেই ধারাবাহিকতায় সর্বশেষ পর্ষদ সভায় মুনাফা ও লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

    তবে মুনাফা ও লভ্যাংশ ঘোষণার পরও বুধবার শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দামে কিছুটা পতন দেখা গেছে। যদিও লেনদেনের দিক থেকে দিনটির শীর্ষ অবস্থানে ছিল বেক্সিমকো ফার্মার শেয়ার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ