বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • টেলর সুইফট–ট্রাভিস কেলসির বিয়ে ঘিরে জল্পনা, নিউইয়র্কে রাজকীয় আয়োজনের আভাস

    টেলর সুইফট–ট্রাভিস কেলসির বিয়ে ঘিরে জল্পনা, নিউইয়র্কে রাজকীয় আয়োজনের আভাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা টেলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসির সম্ভাব্য বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিউইয়র্কে বড় পরিসরের আয়োজনের প্রস্তুতির খবর প্রকাশের পর ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

    মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আগামী ২ থেকে ৪ জুলাই পর্যন্ত একটি বিশেষ অনুষ্ঠানের জন্য বুকিং দেওয়া হয়েছে। একই সময়ে স্টেডিয়ামের আশপাশের কিছু সড়ক সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতিও চাওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

    নিউইয়র্ক সিটি হলের মুখপাত্র ডোরা পেকেচ আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন, এ ধরনের একটি বিশেষ অনুমতির আবেদন জমা পড়েছে। যদিও ওই আয়োজনটি টেলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ের জন্যই কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

    প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানটি দুই দিনব্যাপী হতে পারে। প্রথম দিনের আয়োজন থাকবে সীমিত পরিসরে ঘনিষ্ঠজনদের নিয়ে। দ্বিতীয় দিনে প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে বড় আকারের সংবর্ধনা ও সাংস্কৃতিক পরিবেশনার পরিকল্পনা রয়েছে।

    এদিকে ট্রাভিস কেলসির দল কানসাস সিটি চিফসের কয়েকজন খেলোয়াড় নিউইয়র্কের একটি অভিজাত হোটেলে কক্ষ সংরক্ষণ করেছেন বলেও জানা গেছে। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান উইনিক প্রোডাকশনস জুনের শুরুতে নগর কর্তৃপক্ষের কাছে স্টেডিয়ামের বাইরে অস্থায়ী কাঠামো নির্মাণের অনুমতি চেয়ে আবেদন করেছিল।

    তবে সুইফট কিংবা কেলসির পক্ষ থেকে এখনো বিয়ের তারিখ বা স্থান নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

    গত সপ্তাহে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানী এক বক্তব্যে টেলর সুইফটের বিয়ে শিগগিরই হতে পারে বলে ইঙ্গিত দেন। বিশ্বকাপসহ শহরের বড় বড় আয়োজনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নিউইয়র্ক একাধিক আন্তর্জাতিক মানের অনুষ্ঠানের জন্য প্রস্তুত।

    উল্লেখ্য, বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী টেলর সুইফট এবং তিনবারের সুপার বোলজয়ী ট্রাভিস কেলসি গত আগস্টে বাগদানের ঘোষণা দেন। এরপর থেকেই তাদের বিয়েকে ঘিরে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও জল্পনা অব্যাহত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন