বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • জীবনের জটিল সমীকরণ নিয়ে ‘আজও অর্ধাঙ্গিনী’, প্রকাশ্যে ট্রেলার

    জীবনের জটিল সমীকরণ নিয়ে ‘আজও অর্ধাঙ্গিনী’, প্রকাশ্যে ট্রেলার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও হাজির হচ্ছেন আবেগঘন এক গল্প নিয়ে। তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’–এর বহুল প্রতীক্ষিত ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

    শুক্রবার (২৬ জুন) প্রকাশিত ট্রেলারটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন জয়া আহসান। ট্রেলারের সঙ্গে তিনি জীবন, সম্পর্ক ও সময়ের পরিবর্তন নিয়ে একটি আবেগময় বার্তাও দেন।

    জয়া লিখেছেন, “জীবন কোনোদিনই সরল ছিল না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখে।”

    সম্পর্কের নানা রূপ ও পরিবর্তনের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, “জীবনের এই দীর্ঘ যাত্রায় প্রাক্তন কিংবা বর্তমান—সব বিভাজন একসময় মুছে যায়। সেই বাস্তবতার গল্পই ‘আজও অর্ধাঙ্গিনী’।”

    সিনেমাটি নির্মাণ করেছেন খ্যাতিমান নির্মাতা কৌশিক গাঙ্গুলী। এটি ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’–এর ধারাবাহিক পর্ব। প্রথম ছবিটি সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, অভিমান, বিচ্ছেদ ও ক্ষমার মতো মানবিক অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল এবং দর্শক-সমালোচকদের ব্যাপক প্রশংসা অর্জন করেছিল।

    নতুন কিস্তি নিয়ে এর আগে নিজের অনুভূতি প্রকাশ করে জয়া আহসান বলেছিলেন, ‘অর্ধাঙ্গিনী’ ছিল অত্যন্ত সংবেদনশীল ও পরিণত একটি গল্প। সেই গল্পের পরবর্তী অধ্যায়ে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য বিশেষ আনন্দের।

    সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় জয়া আহসানের পাশাপাশি অভিনয় করেছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী, ইন্দ্রাশিস রায় এবং অম্বরীশ ভট্টাচার্য।

    আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। প্রথম কিস্তির মতো এই সিনেমাও দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে পারে কি না, তা জানা যাবে মুক্তির পর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন