বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর পরামর্শ প্রভার

    বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর পরামর্শ প্রভার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত অনুভূতি, জীবনের অভিজ্ঞতা ও নানা বিষয়ে নিজের মতামত প্রায়ই অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার এক ভিডিও বার্তায় সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছেন অভিনেত্রী।

    শনিবার (২৭ জুন) প্রকাশিত ভিডিওতে প্রভা মেয়েদের উদ্দেশে বলেন, কোনো অবস্থাতেই যেন তারা বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়ান।

    প্রভা বলেন, অনেক বিবাহিত পুরুষ নিজেদের দাম্পত্য জীবনের সমস্যার কথা বলে সহানুভূতি আদায়ের চেষ্টা করেন। কেউ বলেন, স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো নয়, কেউ আবার সন্তান বা সামাজিক কারণে সংসার টিকিয়ে রাখার কথা উল্লেখ করেন। তবে এসব কথায় বিশ্বাস না করার পরামর্শ দেন তিনি।

    তার ভাষায়, এমন পরিস্থিতিতে আবেগের বশে সিদ্ধান্ত নিলে পরবর্তীতে অনুশোচনার মুখোমুখি হতে হতে পারে। তাই শুরু থেকেই সতর্ক থাকা জরুরি।

    ভিডিও বার্তায় প্রভা জানান, কিছুদিন আগে তিনিও একই ধরনের একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

    তিনি বলেন, এক ব্যক্তি নিজের বৈবাহিক জীবনের নানা সমস্যার কথা জানিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করেছিলেন। তখন প্রভা স্পষ্টভাবে জানান, যদি সত্যিই দাম্পত্য সম্পর্ক শেষ হওয়ার পথে থাকে, তাহলে আগে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর ভবিষ্যৎ নিয়ে ভাবা যেতে পারে।

    অভিনেত্রীর দাবি, তার এই অবস্থানের পর ওই ব্যক্তি তাকে বিভিন্নভাবে সমালোচনা করতে শুরু করেন। তবে নিজের সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট বলেও উল্লেখ করেন।

    প্রভার মতে, সংসারে অশান্তির গল্প বলে অনেকেই নতুন সম্পর্ক তৈরির চেষ্টা করেন। তাই শুধু প্রেম নয়, এমন পরিস্থিতিতে বন্ধুত্বের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন।

    তিনি মনে করেন, সম্পর্কের ক্ষেত্রে আবেগের পাশাপাশি বাস্তবতা ও দায়িত্ববোধকে গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে কোনো বিবাহিত ব্যক্তির সঙ্গে সম্পর্কের আগে তার পারিবারিক ও আইনি অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।

    ভিডিওর শেষেও প্রভা মেয়েদের সচেতন থাকার আহ্বান জানান এবং নিজের আত্মসম্মান ও মানসিক শান্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন