বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • ১০ বছর পর জাজের ব্যানারে পরীমনির প্রত্যাবর্তনের ইঙ্গিত

    ১০ বছর পর জাজের ব্যানারে পরীমনির প্রত্যাবর্তনের ইঙ্গিত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ বিরতির পর আবারও জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কাজ করতে যাচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্র অঙ্গনে।

    ২০১৬ সালে ‘রক্ত’ সিনেমার মাধ্যমে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে প্রথমবার অভিনয় করেন পরীমনি। সিনেমাটির ‘ডানাকাটা পরী’ গানটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং সেই সিনেমার মাধ্যমেই জাজের সঙ্গে তার যাত্রা শুরু হয়। তবে সেটিই ছিল প্রতিষ্ঠানটির সঙ্গে তার একমাত্র কাজ।

    পরবর্তীতে পরীমনি নিজেকে শুধু গ্ল্যামারনির্ভর অভিনেত্রী নয়, অভিনয়শিল্পী হিসেবেও প্রতিষ্ঠিত করেন। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হয়। এরপর ‘বিশ্বসুন্দরী’, ‘গুণিন’, ‘স্ফুলিঙ্গ’, ‘মুখোশ’ এবং ‘অপারেশন সুন্দরবন’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন।

    সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন, মাতৃত্ব এবং অন্যান্য ব্যস্ততার কারণে বড় পর্দায় তার উপস্থিতি কিছুটা কমে গেলেও ভক্তদের আগ্রহ তার প্রতি কমেনি।

    সম্প্রতি ‘বিশ্ব পরী দিবস’ উপলক্ষে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ পরীমনির বাসায় যান। সেখানে পরীমনি ও তার ছেলে রাজ্যকে নিয়ে কেক কাটার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

    এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমনি লিখেছেন, “Celebrating Something Big! Coming Soon!! Jazz Multimedia X Porimoni Again.”

    এই পোস্টের পর থেকেই ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন পর আবারও জাজ মাল্টিমিডিয়ার নতুন কোনো সিনেমা বা বিশেষ প্রজেক্টে দেখা যেতে পারে পরীমনিকে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রকল্পের নাম বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন