শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিশ্বকাপের গ্যালারিতে আলোচনায় ইতালিয়ান মডেল রাইসা বেলিনি

    বিশ্বকাপের গ্যালারিতে আলোচনায় ইতালিয়ান মডেল রাইসা বেলিনি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ ফুটবলের মাঠে শুধু খেলোয়াড়দের পারফরম্যান্সই নয়, গ্যালারিতে উপস্থিত দর্শক-সমর্থকদের উপস্থিতিও প্রায়ই আলোচনার জন্ম দেয়। এবারের আসরে তেমনই আলোচনায় উঠে এসেছেন ইতালিয়ান মডেল ও কনটেন্ট ক্রিয়েটর রাইসা বেলিনি।

    ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে না পারায় এবার তিনি যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলকে সমর্থন করছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পতাকার নকশায় তৈরি পোশাক পরে স্টেডিয়ামে হাজির হন রাইসা। তার উপস্থিতির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তিনি লেখেন, ‘আমরা দারুণভাবেই শুরু করছি।’ ভিডিওতে তাকে বিশ্বকাপের স্কার্ফ কাঁধে নিয়ে অন্য সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

    বিশ্বকাপে ইতালির অনুপস্থিতির কারণে অন্য একটি দলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন রাইসা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় ফুটবল দলের প্রতি সমর্থন জানাচ্ছেন।

    তার এই উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিশ্বকাপের প্রাণবন্ত পরিবেশের প্রশংসা করেছেন, আবার কেউ যুক্তরাষ্ট্র দলের প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন।

    এর আগেও গ্রুপ পর্বে উরুগুয়ে ও কেপ ভার্দের মধ্যকার ম্যাচে গ্যালারিতে দেখা যায় রাইসাকে। স্টেডিয়ামের বাইরে অনেক দর্শক তার সঙ্গে ছবি তুলতেও আগ্রহ দেখান।

    বিনোদন জগতে পরিচিত মুখ হওয়ার আগে রাইসা বিলাসবহুল ইয়টে স্টুয়ার্ডেস হিসেবে কাজ করতেন। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা উল্লেখযোগ্য। ইনস্টাগ্রামে তার অনুসরণকারীর সংখ্যা সাড়ে চার লাখের বেশি, যেখানে তিনি নিয়মিত ফ্যাশন, ভ্রমণ ও জীবনধারাভিত্তিক বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ করেন।

    বিশ্বকাপের গ্যালারিতে তার উপস্থিতি আবারও প্রমাণ করেছে, মাঠের লড়াইয়ের পাশাপাশি দর্শকদের নানা মুহূর্তও বড় টুর্নামেন্টগুলোতে সমানভাবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন