বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • রোহিত শেঠিকে ফের হত্যার হুমকি

    রোহিত শেঠিকে ফের হত্যার হুমকি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠি আবারও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। কিছুদিন আগেই তার মুম্বাইয়ের বাসভবনে গুলি চালানোর ঘটনা ঘটেছিল, যেখানে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম উঠে আসে। এবার সরাসরি তাকে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করে হুমকি দেওয়া হয়েছে।

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ জুন রোহিত শেঠির মুম্বাইয়ের অফিসে একটি ফোন কল আসে। অজ্ঞাত ওই ব্যক্তি ফোনে ২০ কোটি টাকা দাবি করে এবং সময়মতো টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।

    ঘটনাটি জানার পর রোহিত শেঠির টিম দ্রুত মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, কে বা কারা এই ফোন করেছে তা শনাক্ত করতে কল ট্র্যাকিংসহ প্রযুক্তিগত তদন্ত চলছে। পাশাপাশি পুরোনো অপরাধের ধরণ ও কল রেকর্ড বিশ্লেষণ করা হচ্ছে।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ থাকতে পারে। তবে এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি।

    এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারিতে রোহিত শেঠির মুম্বাইয়ের বাসভবনে গুলি চালানো হয়েছিল। সেই ঘটনায়ও বিষ্ণোই গ্যাংয়ের সম্পৃক্ততার প্রমাণ পায় পুলিশ এবং পরে একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

    নতুন করে এই হুমকির ঘটনায় বলিউডে আবারও আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন