বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • জয়ার জন্মদিনে চঞ্চলের শুভেচ্ছা, বললেন ‘তুমি আমাদের গর্ব’

    জয়ার জন্মদিনে চঞ্চলের শুভেচ্ছা, বললেন ‘তুমি আমাদের গর্ব’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ—দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে জয়ার সঙ্গে তোলা দুটি ছবি প্রকাশ করে তিনি অভিনেত্রীকে বিশেষ শুভকামনা জানান।

    ছবিগুলোর ক্যাপশনে চঞ্চল লেখেন, ‘শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান, একজনই।’ পোস্টে তিনি একটি কালো হৃদয়ের ইমোজিও যুক্ত করেন। তার এই শুভেচ্ছাবার্তায় মন্তব্যের ঘরে জয়া আহসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত ও সহকর্মীরাও।

    জয়া আহসানের জন্ম গোপালগঞ্জে। তার প্রকৃত নাম জয়া মাসউদ। বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং মা ছিলেন শিক্ষক। ছোটবেলা থেকেই নাচ, গান ও ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল তার। পরবর্তীতে অভিনয়েই গড়ে তোলেন নিজের ক্যারিয়ার।

    ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জয়ার। এরপর ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রি’, ‘খাঁচা’, ‘দেবী’ ও ‘বিউটি সার্কাস’-এর মতো আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন।

    ভারতের বাংলা চলচ্চিত্রেও সমান সাফল্য পেয়েছেন তিনি। ‘বিসর্জন’, ‘এক যে ছিল রাজা’, ‘বিজয়া’, ‘বিনিসুতোয়’, ‘অর্ধাঙ্গিনী’, ‘দশম অবতার’ ও ‘কড়ক সিং’-এর মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে দুই বাংলাতেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

    অভিনয়ে অবদানের স্বীকৃতি হিসেবে দেশে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও নয়বার মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন জয়া আহসান। এছাড়া ভারতের ফিল্মফেয়ার বাংলা পুরস্কারও জিতেছেন তিনবার।

    বর্তমানে তিনি পশ্চিমবঙ্গে তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’র প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কৌশিক গাঙ্গুলী পরিচালিত ছবিটি আগামী ১০ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন