বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শেষ, খামেনির দাফনের পর নতুন বৈঠক

    দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শেষ, খামেনির দাফনের পর নতুন বৈঠক
    ছবি: এআই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দুই দিনব্যাপী পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। বুধবার (২ জুলাই) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ মোহাম্মদ আল-আনসারি আনুষ্ঠানিকভাবে বৈঠক সমাপ্তির ঘোষণা দেন। তবে অমীমাংসিত বিভিন্ন ইস্যুতে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

    কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে হরমুজ প্রণালির নিরাপত্তা, ইরানের অবরুদ্ধ অর্থ মুক্ত করা এবং পারমাণবিক কর্মসূচিসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যদিও এসব বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি, তবুও আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে কাতারের কর্মকর্তারা জানিয়েছেন।

    ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, স্থায়ীভাবে সংঘাতের অবসান এবং দ্বিপক্ষীয় বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে দুই দেশ। পরবর্তী বৈঠকের তারিখ শিগগিরই নির্ধারণ করা হবে, তবে তা ৯ জুলাইয়ের আগে হওয়ার সম্ভাবনা নেই।

    কাতারের কর্মকর্তারা জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পরই নতুন বৈঠকের সময়সূচি ঘোষণা করা হবে। ইরান সরকার আগামী ৯ জুলাই তাঁর দাফনের পরিকল্পনা করেছে এবং এর আগে সপ্তাহব্যাপী শোক কর্মসূচি পালন করা হচ্ছে।

    এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার দোহায় উপস্থিত থাকলেও ইরানি প্রতিনিধিদের সঙ্গে তাদের সরাসরি বৈঠক হয়নি। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় পৃথক কক্ষে উভয় পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদানের মাধ্যমে আলোচনা পরিচালিত হয়।

    কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতার বাস্তবায়ন, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল এবং পারমাণবিক ইস্যু আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। একই সঙ্গে ভবিষ্যৎ যোগাযোগ সহজ করতে উভয় পক্ষের পর্যবেক্ষণকারী দলের মধ্যে একটি সরাসরি যোগাযোগ চ্যানেল প্রতিষ্ঠার বিষয়েও অগ্রগতি হয়েছে।

    ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেন, যুদ্ধ অবসানে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তগুলো উভয় পক্ষ কতটা বাস্তবায়ন করেছে, তা পর্যালোচনা করা হচ্ছে। এই মূল্যায়ন শেষ হলে পরবর্তী বৈঠকে একটি সম্ভাব্য চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা হবে।

    অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দোহার আলোচনাকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আরও সময় ও কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ