বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • অনিদ্রা-হতাশায় বহুতলে বিমান আছড়ে ফেলেন চীনা পাইলট, নিহত ১

    অনিদ্রা-হতাশায় বহুতলে বিমান আছড়ে ফেলেন চীনা পাইলট, নিহত ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনের রাজধানী বেইজিংয়ে একটি বহুতল ভবনে ছোট বিমান আছড়ে পড়ার ঘটনায় নতুন তথ্য প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিনের অনিদ্রা ও মানসিক হতাশার কারণে পাইলট ইচ্ছাকৃতভাবে বিমানটি ভবনের সঙ্গে ধাক্কা দেন। দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছেন এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন।

    বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, নিহত পাইলটের নাম লিউ। ৬৬ বছর বয়সী এই ব্যক্তি বেইজিংয়ের বাসিন্দা ছিলেন। বিবাহবিচ্ছেদের পর তিনি একাই বসবাস করতেন।

    চাওইয়াং জেলা প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, পাইলটের ব্যক্তিগত ডায়েরি উদ্ধার করা হয়েছে। সেখানে তিনি একাধিকবার নিজের জীবনের প্রতি হতাশা ও মৃত্যুকামনার কথা লিখে গিয়েছিলেন। তদন্তকারীরা ধারণা করছেন, এসব মানসিক সমস্যার সঙ্গেই দুর্ঘটনার সম্পর্ক রয়েছে।

    দুর্ঘটনায় আহত ১৩ জনের মধ্যে একজন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। অন্যদের চিকিৎসা চলছে, তবে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

    ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও পরে সেটি চীনের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সীমিত করা হয়। স্থানীয় গণমাধ্যমের দাবি, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় এমন নিরাপত্তা-সংবেদনশীল ঘটনার ভিডিও প্রচারে কর্তৃপক্ষ বিধিনিষেধ আরোপ করেছে।

    দুর্ঘটনাটি ঘটে রাজধানীর ১০৯ তলা বিশিষ্ট ‘চায়না ঝুন’ ভবনে, যা চীনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকার কাছাকাছি অবস্থিত।

    তদন্তে জানা গেছে, ঘটনার দিন লিউ পিঙ্গু এলাকার একটি বিমানবন্দর থেকে ছোট বিমানটি নিয়ে উড্ডয়ন করেন। প্রথম ফ্লাইটে তার সঙ্গে একজন যাত্রী থাকলেও দ্বিতীয়বার তিনি একাই বিমান চালান। পরে নির্ধারিত ফ্লাইটপথ থেকে সরে গিয়ে ভবনটির দিকে বিমানটি পরিচালিত করেন।

    ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কয়েকটি ছোট বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠানের কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করেছে চীনা কর্তৃপক্ষ।


    সূত্র: বিবিসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ