বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • এনটিভির পর্দায় একসঙ্গে পূজা চেরী, প্রীতম ও জেফারের ‘সোনালী সন্ধ্যা’

    এনটিভির পর্দায় একসঙ্গে পূজা চেরী, প্রীতম ও জেফারের ‘সোনালী সন্ধ্যা’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় তারকা পূজা চেরী, প্রীতম হাসান ও জেফার রহমানকে এবার একসঙ্গে দেখা যাবে টেলিভিশনের পর্দায়। মালয়েশিয়ায় অনুষ্ঠিত জমজমাট সাংস্কৃতিক আয়োজন ‘সোনালী সন্ধ্যা’ সম্প্রচার করবে এনটিভি।

    চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। উপস্থাপনায় থাকবেন রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কা।

    গত ২৪ মে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজিত ‘সোনালী সন্ধ্যা’ অনুষ্ঠানে এক মঞ্চে পারফর্ম করেন পূজা চেরী, প্রীতম হাসান ও জেফার রহমান। সেই আয়োজন এবার দেশের দর্শকরাও ঘরে বসে উপভোগ করার সুযোগ পাবেন।

    অনুষ্ঠানে আরও পরিবেশনা করবেন প্রতীক হাসান, তমা মির্জাসহ কয়েকজন জনপ্রিয় শিল্পী।

    এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজনের অংশ হিসেবে রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ‘আনন্দ আড্ডা’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ।

    বিশেষ এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও আইশা খান। এছাড়া দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরও বিভিন্ন বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে এনটিভি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন