বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • নিরাপত্তার কারণে বাবার রাষ্ট্রীয় শোকানুষ্ঠানেও অনুপস্থিত মোজতবা খামেনি

    নিরাপত্তার কারণে বাবার রাষ্ট্রীয় শোকানুষ্ঠানেও অনুপস্থিত মোজতবা খামেনি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নিরাপত্তাজনিত কারণে তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নেবেন না বলে জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ এসলামি।

    শনিবার (৪ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

    মোহাম্মদ এসলামির ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে নতুন সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। তাই সম্ভাব্য ঝুঁকি এড়াতে তিনি প্রকাশ্যে আয়োজিত জানাজা ও শোকানুষ্ঠানে উপস্থিত থাকবেন না।

    তিনি বলেন, ইরানের অভ্যন্তরে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে ইসরায়েলের সম্ভাব্য হামলা বা আগ্রাসনের আশঙ্কা থাকায় রাষ্ট্রীয় পর্যায়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

    গবেষকের দাবি, ইসরায়েল আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক আচরণের তোয়াক্কা না করে ইরানের বিরুদ্ধে প্রকাশ্যে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। এমন পরিস্থিতিতে নতুন সর্বোচ্চ নেতার জনসমক্ষে উপস্থিত হওয়া নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

    এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনার প্রসঙ্গও তুলে ধরেন। তার মতে, দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতা বা অন্তর্বর্তীকালীন চুক্তি বাধাগ্রস্ত করতে ইসরায়েল আগ্রহী এবং এ অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে।

    এসলামি বলেন, বর্তমান পরিস্থিতিতে মোজতবা খামেনির প্রকাশ্যে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে যৌক্তিক এবং সময়োপযোগী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ