বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • খামেনিকে বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র

    খামেনিকে বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানে লাখো মানুষের সমাগম ঘটেছে। রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে এক কোটিরও বেশি মানুষের অংশগ্রহণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিপুল জনসমাগমকে কেন্দ্র করে সম্ভাব্য দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কায় বিশেষ প্রস্তুতিও নিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

    সরকারি অনুষ্ঠান শুরুর আগেই হাজারো মানুষ প্রার্থনা হলের বাইরে ভিড় করেন। অনেকেই রাতভর অপেক্ষা করেছেন, যাতে সবার আগে প্রবেশ করে শেষবারের মতো নেতাকে শ্রদ্ধা জানাতে পারেন।

    অপেক্ষমাণদের একজন সোমাইয়ে বলেন, “আমরা আমাদের নেতার প্রতি ভালোবাসা থেকেই এসেছি। এই অপেক্ষা কষ্টের হলেও আমাদের কাছে তা আনন্দের।” বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমেহর ভাষায়, “তাকে বিদায় জানাতে কোনো কমতি রাখা উচিত নয়।” আরেক শিক্ষার্থী মাহদি বলেন, “১০-১২ ঘণ্টা অপেক্ষা করাও কিছু নয়। মনে হচ্ছে, পরিবারের একজন সদস্যের জানাজায় এসেছি।”

    এদিকে, জার্মান সংবাদমাধ্যম ওয়েল্ট এক প্রতিবেদনে দাবি করেছে, এত বড় জনসমাগমে সম্ভাব্য প্রাণহানির আশঙ্কায় আগাম প্রস্তুতি নিচ্ছে ইরান। প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেহরান থেকে পাওয়া একটি গোপন নথির বরাত দিয়ে ধারণা করা হচ্ছে, সাত দিনের শোকানুষ্ঠান চলাকালে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার মানুষের মৃত্যু হতে পারে এবং কিছু মানুষ নিখোঁজও হতে পারেন।

    প্রতিবেদনে আরও বলা হয়, এ পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। পাশাপাশি তেহরানের বেহেস্ত-ই জাহরা কবরস্থানে কয়েক হাজার নতুন কবর প্রস্তুত রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে।

    তেহরান পৌরসভার এক কর্মীর বরাত দিয়ে ওয়েল্ট জানায়, তীব্র গরম ও বিপুল জনসমাগমের কারণে নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে। তবে এসব তথ্যের বিষয়ে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

    রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী, তেহরান থেকে খামেনির মরদেহ প্রথমে কোম শহরে নেওয়া হবে। এরপর ইরাকের পবিত্র নগরী নাজাফ ও কারবালায় শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। আগামী ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ