বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • ক্যাটরিনা কাইফকে দেখলেই নার্ভাস হয়ে যান পরিণীতি, জানালেন সেই কারণ

    ক্যাটরিনা কাইফকে দেখলেই নার্ভাস হয়ে যান পরিণীতি, জানালেন সেই কারণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া একসময় প্রকাশ্যে জানিয়েছিলেন, ক্যাটরিনা কাইফকে দেখলেই তিনি কিছুটা নার্ভাস হয়ে পড়েন। তবে এর পেছনে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। বরং ক্যাটরিনার কঠোর ফিটনেস রুটিন, শৃঙ্খলাবোধ এবং স্বাস্থ্যসচেতন জীবনযাপনই তাকে এমন অনুভূতিতে ফেলে।

    জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে অতিথি হিসেবে হাজির হয়ে এ অভিজ্ঞতার কথা শেয়ার করেন পরিণীতি। অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর জানতে চাইলে তিনি জানান, ফিটনেস নিয়ে ক্যাটরিনা এতটাই নিবেদিত যে তাকে দেখলে স্কুলের কঠোর শিক্ষিকার কথা মনে পড়ে।

    একটি মজার ঘটনার কথাও তুলে ধরেন পরিণীতি। তিনি বলেন, একদিন জিমে সাইক্লিং করার সময় হঠাৎ ক্যাটরিনা সেখানে এসে উপস্থিত হন। তাকে দেখেই তিনি আরও জোরে সাইকেল চালাতে শুরু করেন। পরে ক্যাটরিনা জানতে চান কতক্ষণ ধরে ব্যায়াম করছেন। পরিণীতি জানান, ২০ মিনিট। তখন ক্যাটরিনা তাকে আরও পাঁচ মিনিট চালিয়ে যেতে বলেন। কোনো আপত্তি না করেই সেই পরামর্শ মেনে নেন তিনি।

    পরিণীতির ভাষায়, ক্যাটরিনার সামনে গেলে তিনি স্বাভাবিকভাবেই একটু ঘাবড়ে যান। তবে সেই অনুভূতির সঙ্গে গভীর শ্রদ্ধাও জড়িয়ে আছে।

    তিনি আরও জানান, নিজের ওজন কমানোর যাত্রায় ক্যাটরিনা কাইফ ছিলেন তার অন্যতম অনুপ্রেরণা। ট্রেডমিলে ব্যায়াম করার সময় প্রায়ই ক্যাটরিনার গানের ভিডিও দেখতেন, কারণ তার মতো ফিট ও সুগঠিত শরীর গড়ে তোলাই ছিল পরিণীতির লক্ষ্য।

    ফিটনেস সংক্রান্ত কোনো পরামর্শের প্রয়োজন হলে ক্যাটরিনার সঙ্গে যোগাযোগও করতেন তিনি। পরিণীতির দাবি, ব্যস্ত সময়সূচির মধ্যেও ক্যাটরিনা ধৈর্যের সঙ্গে তার প্রশ্নের উত্তর দিতেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতেন।

    ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ড্রিম টিম ট্যুর’-এ ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট ও পরিণীতি চোপড়ার মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। সফর চলাকালে দলের সদস্যদের ডায়েট ও ব্যায়ামের বিষয়েও ক্যাটরিনা বিশেষ নজর রাখতেন।

    অনুষ্ঠানে উপস্থিত আদিত্য রায় কাপুরও পরিণীতির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তার মতে, ফিটনেসের ক্ষেত্রে ক্যাটরিনা এতটাই আন্তরিক ও শৃঙ্খলাবদ্ধ যে, অনেকেই তার উপস্থিতিতে নিজেদের আরও সচেতন ও কিছুটা অপ্রস্তুত অনুভব করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন