বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • ২৫ বছরের পরিচয়, আজ বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন আমির ও গৌরী

    ২৫ বছরের পরিচয়, আজ বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন আমির ও গৌরী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন তিনি। ঘরোয়া পরিবেশে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

    আমির ও গৌরীর পরিচয় আজকের নয়। প্রায় ২৫ বছর আগে এক পরিচিত সূত্রে তাদের প্রথম দেখা হয়। সেই পরিচয় থেকে বন্ধুত্ব গড়ে উঠলেও সময়ের সঙ্গে ব্যস্ততা ও ভিন্ন জীবনযাত্রার কারণে দুজনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

    বহু বছর পর আবার তাদের দেখা হয়। পুরোনো বন্ধুত্ব নতুন করে শুরু হয় এবং সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। একে অপরকে নতুনভাবে জানার মধ্য দিয়ে গড়ে ওঠে পারস্পরিক আস্থা ও ভালোবাসা।

    ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত আমির খান। কর্মজীবনের বাইরের বিষয়গুলো তিনি খুব কমই প্রকাশ্যে আনেন। তাই বিয়ের আয়োজনেও থাকছে না কোনো জাঁকজমক। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতেই নতুন জীবনের সূচনা করতে চান এই অভিনেতা।

    আমির এর আগে একাধিক সাক্ষাৎকারে গৌরীর প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, তার উপস্থিতি জীবনে মানসিক শান্তি ও স্থিরতা এনে দিয়েছে। সেই কারণেই সম্পর্কটিকে আর আড়ালে রাখতে চাননি তিনি।

    অন্যদিকে, গৌরী স্প্র্যাট সবসময়ই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন। বেঙ্গালুরুতে বসবাসকারী গৌরী কর্পোরেট খাতে কাজ করেছেন। পরবর্তীতে তিনি আমিরের প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমেও যুক্ত ছিলেন। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কখনোই প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি।

    ২০২৫ সালে নিজের জন্মদিনে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে গৌরীকে পরিচয় করিয়ে দেন আমির খান। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে জোর আলোচনা শুরু হয়। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে তারা বৈবাহিক জীবনে পা রাখতে যাচ্ছেন।

    দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে শুরু হওয়া এই সম্পর্কের পরিণতি বলিউড অঙ্গনে বিশেষ আগ্রহের সৃষ্টি করেছে। জাঁকজমকের পরিবর্তে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্কের গভীরতাকেই গুরুত্ব দিয়ে নতুন পথচলা শুরু করছেন আমির খান ও গৌরী স্প্র্যাট।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন