বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • খামেনির জানাজায় তিন ছেলের কান্না, অনুপস্থিত সর্বোচ্চ নেতা মোজতোবা

    খামেনির জানাজায় তিন ছেলের কান্না, অনুপস্থিত সর্বোচ্চ নেতা মোজতোবা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত জানাজায় বাবার মরদেহের পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত হতে দেখা যায় তার তিন ছেলে—মোস্তফা, মাসুদ ও মেয়সাম খামেনিকে। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনির উত্তরসূরি মোজতোবা খামেনি।

    রোববার (৫ জুলাই) আয়োজিত জানাজায় খামেনি পরিবারের চার সদস্যের মরদেহ পাশাপাশি রাখা হয়। এ সময় শোকাহত স্বজনদের মধ্যে তিন ছেলের আবেগঘন মুহূর্ত উপস্থিত জনতার দৃষ্টি আকর্ষণ করে।

    খামেনির জ্যেষ্ঠ ছেলে মোস্তফা খামেনি (৬৪) একজন শিয়া ধর্মগুরু। তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে খুব বেশি সক্রিয় নন এবং বর্তমানে কোনো সরকারি দায়িত্বেও নেই। তবে ধর্মীয় অঙ্গনে তার যথেষ্ট প্রভাব রয়েছে।

    তৃতীয় ছেলে মাসুদ খামেনি (৫২) ‘অফিস ফর প্রিজার্ভিং অ্যান্ড পাবলিশিং খামেনিস ওয়ার্কস’ পরিচালনা করেন। এই প্রতিষ্ঠান সর্বোচ্চ নেতার ভাষণ ও বিভিন্ন নথি সংরক্ষণ এবং প্রকাশের দায়িত্ব পালন করে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, গণমাধ্যম ও প্রচার কার্যক্রমেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

    সবচেয়ে ছোট ছেলে মেয়সাম খামেনি (৪৮) জনসম্মুখে তুলনামূলক কম আসেন। তিনিও দীর্ঘদিন ধরে খামেনির কর্ম ও প্রকাশনা-সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

    জানাজায় আরও উপস্থিত ছিলেন মোজতোবা খামেনির শ্বশুর গোলাম-আলী হাদ্দাদ-আদেল এবং খামেনি পরিবারের জামাতা মোহাম্মদ মোহাম্মদী গোলপায়েগানী। অনুষ্ঠানে পরিবারের অন্যান্য সদস্যরাও অংশ নেন।


    সূত্র: সিএনএন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ