বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ইউক্রেন যুদ্ধ থামাতে চীনের ভূমিকা চায় নরওয়ে

    ইউক্রেন যুদ্ধ থামাতে চীনের ভূমিকা চায় নরওয়ে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়াকে শান্তি আলোচনায় অংশ নিতে উৎসাহিত করার জন্য চীনের সহযোগিতা চেয়েছে নরওয়ে। দেশটির প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরে বলেছেন, রাশিয়ার সঙ্গে চীনের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    সোমবার অসলোতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকের পর স্টোরে জানান, নরওয়ে আশা করছে বেইজিং মস্কোর সঙ্গে তাদের সম্পর্ককে কাজে লাগিয়ে যুদ্ধের একটি রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি করবে।

    তিনি বলেন, বৈঠকে ইউক্রেন যুদ্ধই ছিল আলোচনার প্রধান বিষয়। পাশাপাশি ইউরোপ ও চীনের পারস্পরিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। স্টোরের মতে, ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকা এবং রাশিয়ার সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক ইউরোপ-চীন সম্পর্ককে আরও জটিল করে তুলছে।

    নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে জানান, ইউক্রেন ইস্যুতে চীনের সঙ্গে আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে। তবে রাশিয়াকে আলোচনায় আনতে চীন কী ধরনের উদ্যোগ নেবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

    নরওয়ে সরকারের মতে, কোনো পূর্বশর্ত ছাড়াই যুদ্ধবিরতির মাধ্যমে শান্তি আলোচনা শুরু করা প্রয়োজন। দেশটির কর্মকর্তারা মনে করেন, বর্তমান যুদ্ধরেখাকে ভিত্তি ধরে যুদ্ধবিরতিতে সম্মত হওয়াও ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ সমঝোতা হতে পারে।

    নরওয়ে সফরের আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ডেনমার্ক, সুইডেন ও ফিনল্যান্ড সফর করেন। চীনের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে ইউক্রেন যুদ্ধের বিষয়ে বিস্তারিত উল্লেখ না থাকলেও বাণিজ্য, সবুজ প্রযুক্তি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

    এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধের সমাধানের সম্ভাবনা আগের তুলনায় অনেক বেশি। তিনি জানান, তুরস্কে ন্যাটো সম্মেলনের ফাঁকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ