বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • বাংলাদেশের ‘দেলুপি’ এবার অনুরাগ কশ্যপের হাত ধরে বিশ্বমঞ্চে

    বাংলাদেশের ‘দেলুপি’ এবার অনুরাগ কশ্যপের হাত ধরে বিশ্বমঞ্চে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র ‘দেলুপি’-এর আন্তর্জাতিক যাত্রায় নতুন মাত্রা যোগ হয়েছে। সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের প্রখ্যাত নির্মাতা অনুরাগ কশ্যপ। এখন থেকে আন্তর্জাতিক অঙ্গনে ছবিটি ‘অনুরাগ কশ্যপ নিবেদিত দেলুপি’ শিরোনামে উপস্থাপিত হবে।

    ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’খ্যাত নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’ মুক্তির পর দেশ-বিদেশে প্রশংসা অর্জন করে। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে সিনেমাটি।

    পরিচালক তাওকীর ইসলাম জানান, সিনেমাটি দেখার পর অনুরাগ কশ্যপ এর গল্প, নির্মাণশৈলী এবং ভিজ্যুয়াল উপস্থাপনায় মুগ্ধ হন। এরপরই তিনি ছবিটির আন্তর্জাতিক যাত্রায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

    তাওকীর ইসলাম বলেন, অনুরাগ কশ্যপের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন নির্মাতার সম্পৃক্ততা শুধু ‘দেলুপি’র জন্য নয়, বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্যও একটি বড় অর্জন। তাঁর এই অংশগ্রহণ ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সিনেমার সম্ভাবনাকে আরও বিস্তৃত করবে।

    জনপ্রিয় চলচ্চিত্রভিত্তিক প্ল্যাটফর্ম লেটারবক্সডে ‘দেলুপি’ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অনুরাগ কশ্যপ। তিনি বলেন, ছবিটি দেখায় কীভাবে ক্ষমতার রাজনীতি একটি ছোট গ্রামের মানুষের জীবনেও গভীর প্রভাব ফেলে। তাঁর ভাষায়, গল্পটি এতটাই মানবিক যে এটি যেন নিজের আশপাশের কোনো গ্রামের গল্প মনে হয়।

    ২০২৫ সালের ৭ নভেম্বর মুক্তিপ্রাপ্ত ‘দেলুপি’ নির্মিত হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস্তব জীবনকে কেন্দ্র করে। নদীভাঙন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় রাজনীতি এবং প্রান্তিক মানুষের সংগ্রাম ছবিটির মূল উপজীব্য।

    ফুটপ্রিন্ট প্রোডাকশনস প্রযোজিত এই চলচ্চিত্র ইতোমধ্যে রটারডামসহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সংশ্লিষ্টদের আশা, অনুরাগ কশ্যপের সম্পৃক্ততার ফলে ‘দেলুপি’র আন্তর্জাতিক দর্শক ও প্রদর্শনের পরিধি আরও বিস্তৃত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন