বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • দামেস্কে একাধিক বিস্ফোরণ, নিরাপদে আছেন ম্যাক্রোঁ

    দামেস্কে একাধিক বিস্ফোরণ, নিরাপদে আছেন ম্যাক্রোঁ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরিয়ার রাজধানী দামেস্কে মঙ্গলবার (৭ জুলাই) দফায় দফায় বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণগুলো এমন একটি এলাকার কাছে ঘটে, যেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অবস্থান করছিলেন। তবে ফরাসি প্রেসিডেন্ট নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে তার কার্যালয়।

    বিবিসি, রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে অন্তত ১৮ জন আহত হয়েছেন। ঘটনাস্থল ছিল দেশটির পর্যটন মন্ত্রণালয় ও একটি হোটেলের আশপাশ, যেখানে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকের জন্য ম্যাক্রোঁর থাকার কথা ছিল।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের পর হোটেলসংলগ্ন এলাকায় কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে পরে প্রেসিডেন্ট আল-শারা পিপলস প্যালেসে ম্যাক্রোঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

    ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ম্যাক্রোঁ সম্পূর্ণ নিরাপদ আছেন। তিনি বৈঠকের উদ্দেশ্যে হোটেল ছাড়ার পর বিস্ফোরণের কোনো শব্দও শোনেননি। তার নির্ধারিত সফরসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

    সিরিয়ার নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ব্যস্ত একটি সড়কে বিস্ফোরণগুলো ঘটেছে এবং প্রাথমিকভাবে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    তবে বিস্ফোরণের লক্ষ্য ম্যাক্রোঁর গাড়িবহর ছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি সিরীয় কর্তৃপক্ষ। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

    সিরিয়া সফর শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর তুরস্কে ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ