বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
পূর্ণিমা

‘চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন, তা দেখালেন মেসি’

‘চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন, তা দেখালেন মেসি’
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিশ্বকাপে আর্জেন্টিনার দারুণ প্রত্যাবর্তনের জয় শুধু ফুটবলপ্রেমীদেরই নয়, দেশের শোবিজ অঙ্গনের তারকাদেরও আনন্দে ভাসিয়েছে। নাটকীয় ম্যাচে পিছিয়ে থেকেও জয় তুলে নেওয়ার পর প্রিয় দলকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।

মঙ্গলবার দিবাগত রাতে ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার জার্সি পরা কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ছবির সঙ্গে দেওয়া বার্তায় প্রিয় দলের জয়কে স্মরণীয় এক রাত হিসেবে উল্লেখ করেন এই অভিনেত্রী।

পূর্ণিমা লেখেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত।’

তিনি আরও বলেন, যখন অনেকেই ভেবেছিলেন ম্যাচ শেষ, তখন লিওনেল মেসি ও তার সতীর্থরা প্রমাণ করেছেন সত্যিকারের চ্যাম্পিয়নরা কখনও সহজে হার মানে না। সাহস, আত্মবিশ্বাস এবং লড়াইয়ের মানসিকতা দিয়েই তারা ম্যাচের চিত্র বদলে দিয়েছেন। পোস্টের শেষে তিনি আলহামদুলিল্লাহ লিখে কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

পূর্ণিমার এই পোস্ট প্রকাশের পরপরই ভক্তদের ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই আর্জেন্টিনার জয়ের আনন্দ ভাগাভাগি করেন এবং অভিনেত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। কেউ কেউ মেসির নেতৃত্ব ও দলের দুর্দান্ত প্রত্যাবর্তনেরও প্রশংসা করেন।

বিশ্বকাপে আর্জেন্টিনার এমন রোমাঞ্চকর জয় ফুটবলপ্রেমীদের পাশাপাশি দেশের বিনোদন অঙ্গনেও নতুন করে উচ্ছ্বাসের আবহ তৈরি করেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন