শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দুই দশক পর গিজার পিরামিডে ফিরছেন শাকিরা

    দুই দশক পর গিজার পিরামিডে ফিরছেন শাকিরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রায় ১৮ বছর পর আবারও মিশরের ঐতিহাসিক গিজার পিরামিডে পারফর্ম করতে যাচ্ছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের এই স্থানে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত কনসার্ট। এর আগে ২০০৭ সালে একই ভেন্যুতে দর্শকদের মাতিয়েছিলেন কলম্বিয়ার এই জনপ্রিয় শিল্পী।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, আন্তর্জাতিক বিনোদন প্রতিষ্ঠান ভেঞ্চার লাইফস্টাইল কনসার্টটির আয়োজন করছে। প্রতিষ্ঠানটি অতীতে জেনিফার লোপেজ, কেটি পেরি, জন লিজেন্ড ও ডেমি লোভাটোর মতো আন্তর্জাতিক তারকাদের নিয়ে মধ্যপ্রাচ্যে একাধিক সফল আয়োজন করেছে।

    বর্তমানে শাকিরা তার সর্বশেষ অ্যালবাম ‘Las Mujeres Ya No Lloran’-কে ঘিরে বিশ্ব সফরে ব্যস্ত রয়েছেন। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি বিশ্বজুড়ে ৯৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন এবং অর্জন করেছেন একাধিক গ্র্যামি ও লাতিন গ্র্যামি পুরস্কার।

    সম্প্রতি তার নতুন গান ‘Dai Dai’ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক তালিকায় স্থান পেয়েছে, যা নতুন করে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে।

    মিশরে ফের কনসার্ট করতে পেরে আনন্দ প্রকাশ করে শাকিরা এক বিবৃতিতে বলেন, “গিজার পিরামিডে আবারও পারফর্ম করতে পারছি, এতে আমি ভীষণ আনন্দিত। মিশরের সবাইকে অনেক ভালোবাসি।”

    শাকিরার এই প্রত্যাবর্তনকে ঘিরে মিশরসহ বিশ্বের বিভিন্ন দেশের ভক্তদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ ও উন্মাদনা তৈরি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন