বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ট্রাম্পের ঘোষণা, শেষ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি

    ট্রাম্পের ঘোষণা, শেষ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সমাপ্তি ঘটেছে। একই সঙ্গে তিনি ইরানের বর্তমান সরকারকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার পর তেহরানের সঙ্গে শান্তি আলোচনা আর ফলপ্রসূ হবে না।

    বুধবার (৮ জুলাই) ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থানকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।

    তিনি দাবি করেন, ইরান সম্প্রতি হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করেছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আর যুদ্ধবিরতিকে কার্যকর মনে করছে না।

    গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তেহরান। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল এবং বন্দরসংক্রান্ত অবরোধ প্রত্যাহারে সম্মত হয়েছিল। চুক্তিটি ৬০ দিনের জন্য কার্যকর থাকার কথা ছিল।

    তবে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

    এর জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের প্রায় ৮০টি সামরিক স্থাপনা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র অবকাঠামোতে হামলা চালানোর দাবি করেছে।

    অন্যদিকে, ইরান জানিয়েছে, মার্কিন হামলার প্রতিক্রিয়ায় কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক সংশ্লিষ্ট ৮৫টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।


    সূত্র : ব্লুমবার্গ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ