বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • পাকিস্তানে আবারও সহিংসতা, বেলুচিস্তানে সংঘর্ষে ৩০ জন নিহত

    পাকিস্তানে আবারও সহিংসতা, বেলুচিস্তানে সংঘর্ষে ৩০ জন নিহত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৯ জন বিদ্রোহী রয়েছেন।

    বুধবার (৮ জুলাই) নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

    প্রতিবেদনে বলা হয়েছে, একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালালে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে।

    নিরাপত্তা সূত্র জানিয়েছে, অভিযানের সময় বিদ্রোহী গোষ্ঠীর আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন। তবে আহতদের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

    সাম্প্রতিক সময়ে বেলুচিস্তানে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মাত্র একদিন আগে জিয়ারাত জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক সংঘর্ষে নয়জন পুলিশ সদস্য নিহত হন।

    খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশটি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-এর অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতার কারণে সেখানে নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল রয়েছে। ফলে অঞ্চলটিতে সহিংসতা ও নিরাপত্তা অভিযান প্রায়ই সংঘটিত হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ