বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • দ্বিতীয় দফায় কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

    দ্বিতীয় দফায় কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বুধবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি।

    আইআরআইবির প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার জবাব হিসেবে এই যৌথ সামরিক অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা চুক্তি লঙ্ঘন করায় পাল্টা পদক্ষেপ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসির নৌ ও অ্যারোস্পেস ইউনিট যৌথভাবে কুয়েতের আরিফান ও আল-সালেম এবং বাহরাইনের জাফাইর ও শেখ ইসা সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই অভিযান পরিচালিত হয়েছে বলেও দাবি করা হয়।

    আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান চালানো হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যান্য ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

    এর আগে, গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর মঙ্গলবার গভীর রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম) দক্ষিণ ইরান ও হরমুজ প্রণালি অঞ্চলের প্রায় ৮০টি সামরিক স্থাপনায় হামলা চালায় বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

    মার্কিন ওই অভিযানের পরপরই কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে প্রথম দফা পাল্টা হামলার দাবি করেছিল আইআরজিসি। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে দ্বিতীয় দফা হামলার ঘোষণাও দেওয়া হলো।

    এদিকে তুরস্কের রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে এবং বর্তমান পরিস্থিতিতে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া কঠিন। এর কিছু সময় পরই সেন্টকোম ইরানে নতুন করে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়।

    আইআরজিসি জানিয়েছে, সর্বশেষ মার্কিন অভিযানের প্রতিক্রিয়াতেই কুয়েত ও বাহরাইনে দ্বিতীয় দফার সামরিক হামলা পরিচালনা করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ